জিতলেই ফাইনালে ভারত, ছোটদের বিশ্বকাপে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগান অধিনায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকের খেলায় জিততে পারলেই ভারতের ছোটরা পৌঁছে যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে। বুধবার হারারেতে   অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। আয়ুষ মাত্রের দল গ্রুপ পর্ব এবং সুপার সিক্স পর্বে তাদের আধিপত্য বজায় রেখেছে। ভারতের এই খুদেদের টিম এখনও পর্যন্ত সমস্ত খেলাতে জয়ী হয়ে অপরাজেও রয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক মাহবুব খান।

টস জেতার পর আফগানিস্তানের অধিনায়ক বলেছেন, “যে পিচটি দেখতে ভালো দেখাচ্ছে এবং পিচে কিছুটা ভালো খেললে তারা খুশি হবে।” খেলা নিয়ে যারা চর্চা করেন তাঁরা বলছেন, বৈভব সূর্যবংশীর জন্য এই ম্যাচ সত্যিই একটি চ্যালেঞ্জ হতে চলেছে।যে পিচ রয়েছে তাতে রান তোলা যাবে তবে সকলকেই ধৈর্য ধরার কথা বলা হয়েছে।    রবিবার কুইন্স স্পোর্টস ক্লাবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে   তাদের জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেলেই ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় পৌঁছে যাবে বৈভবরা। 

আরও পড়ুন: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে পাকিস্তানকে রাজি করানোর দায়িত্ব পেলেন ইনি

এই টুর্নামেন্টে এখন পর্যন্ত এই ভেন্যুতে পাঁচটি ম্যাচ হয়েছে। প্রথম দুটি ম্যাচে দলগুলি ছোট ছোট রান তাড়া করতে বেশ সহজেই এগিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তী তিনটি ম্যাচে পরিস্থিতি ছিল ভিন্ন। প্রথমে ব্যাট করা দলগুলি প্রতিপক্ষকে সহজে  আউট করার আগে রান সংগ্রহ করেছিল। নকআউট ম্যাচে বোর্ডে রানের মূল্য সবসময় বেশি। পারফরম্যান্সের দিক থেকে, এই বিশ্বকাপ ভারতের জন্য সেরা ছিল না। তবে তা সত্বেও তাঁরা সব ম্যাচ জিতেছে এবং এই ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার চেষ্টা জারি রাখবে। 

ভারতের প্রথম একাদশ: অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে (c), বেদান্ত ত্রিবেদী, বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (wk), আরএস অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন। 

 

 

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?