দলকে ফাইনালে তোলার পরেই চরম দুঃসংবাদ পেলেন শ্রেয়স আইয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের দদ্বিতীয় কোয়ালিফায়ারে রবিবার (১ জুন) রাতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দ্বিতীয়বার ফাইনালে পৌঁছেছে পঞ্জাব কিংস। আর ওই আনন্দের মাঝেই দুসংবাদ পেলেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। স্লো ওভার রেটের জন্য তাঁকে এবং গোটা পঞ্জাব দলকে মোটা অঙ্কের জরিমানা করেছে আইপিএল পরিচালন সমিতি। রেহাই পাননি হেরে যাওয়া মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্যও। তাঁকে এবং মুম্বই দলকেও একই কারণে জরিমানা করা হয়েছে।  আইপিএলের আচরণবিধি (কোড অফ কন্ডাক্ট) ভাঙার জন্য দুই অধিনায়ককেই জরিমানা গুনতে হচ্ছে।

পঞ্জাব কিংস ও শ্রেয়স আইয়ারের উপর জরিমানা

আইপিএল ২০২৫ মরসুমে এটি দ্বিতীয়বার যেখানে পঞ্জাব কিংস ধীর গতিতে ওভার করেছে। এই কারণে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিসিসিআইয়ের বিবৃতি অনুযায়ী, ‘আইপিএল-এর আচরণবিধির অধীনে দ্বিতীয়বার ন্যূনতম ওভার-রেট নিয়ম ভাঙা হয়েছে, তাই শ্রেয়স আইয়ারকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হল।’ এছাড়া, পঞ্জাব কিংস দলের বাকি খেলোয়াড়দের (ইমপ্যাক্ট প্লেয়ারও রয়েছেন) প্রত্যেককে ৬ লক্ষ টাকা বা তাদের ম্যাচ ফি-এর ২৫ শতাংশের মধ্যে যেটি কম, সেই পরিমাণ জরিমানা করা হয়েছে।

হার্দিক পাণ্ড্যকেও শাস্তি

মুম্বই ইন্ডিয়ান্স এই মরসুমে তৃতীয়বার ধীর গতিতে ওভার করেছে। এই কারণে দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আইপিএল ২০২৫ মরসুমে এটিই কোনও অধিনায়কের উপর সবচেয়ে বড় জরিমানা। বিসিসিআইয়েএর বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স তৃতীয়বার ধীর গতিতে ওভার করেএ। আচরণবিধির অধীনে ন্যূনতম ওভার-রেট নিয়ম ভাঙা হয়েছে, তাই হার্দিক পাণ্ড্যকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হল।’ পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্সের বাকি খেলোয়াড়দের (ইমপ্যাক্ট প্লেয়ার সহ) প্রত্যেককে ১২ লক্ষ টাকা বা তাদের ম্যাচ ফি-এর ৫০ শতাংশের মধ্যে যেটি কম, সেই পরিমাণ জরিমানা করা হয়েছে।

কোয়ালিফায়ার ২ ম্যাচের ফলাফল

কোয়ালিফায়ার ২ ম্যাচে পঞ্জাব কিংস জয় পেয়েছে। তারা মুম্বই ইন্ডিয়ান্সের বেঁধে দেওয়া ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখে এবং ৬ বল বাকি থাকতেই জিতে যায় পঞ্জাব জিতে যায়। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে পঞ্জাব কিংস এখন আইপিএল ২০২৫ ফাইনালে RCB (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)-এর মুখোমুখি হবে।

আইপিএল ২০২৫ মরশুমে এই জরিমানা দেখিয়ে দিল যে, বিসিসিআই নিয়ম ভাঙার ব্যাপারে কতটা কঠোর। শ্রেয়স আইয়ার ও হার্দিক পাণ্ড্যর উপর এই শাস্তি অন্য দলগুলোর জন্যও একটি সতর্কবার্তা। এখন সবার চোখ ৩ জুন ফাইনালের দিকে, যেখানে পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) মুখোমুখি হবে।

 

মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে বিপাকে আবগারি দল, মাফিয়াদের তাণ্ডবে আহত ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে