বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের জায়গা ফিরে পেলেন অশ্বিন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন রবিচন্দ্রন অশ্বিন। আইসিসির ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের জায়গা ফিরে পেলেন ভারতীয় স্পিনার।  ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে সরিয়ে শীর্ষ স্থান দখল করেছেন তিনি। ইংল্যান্ড বোলারের চেয়ে ১০ রেটিং পয়েন্ট বেশি পেয়েছেন। পাশাপাশি টেস্ট ক্রিকেটে ব্যাটিং ও বোলিংয়ের নিরিখে অর্থা‍ৎ অলরাউন্ডারের তালিকায় দুই নম্বরে রয়েছেন অশ্বিন। এক নম্বর জায়গা ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। চার টেস্ট মিলিয়ে ২৫ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন। তার মধ্যে আমদাবাদে শেষ টেস্টে ৯১ রানে ছয় উইকেট পেয়েছেন। আর ওই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে যুগ্মভাবে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন। আর এক বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল বোলারদের তালিকায় ছয় ধাপ উঠে চলে এসেছেন ২৮ নম্বরে।  আর অলরাউন্ডারদের তালিকায় চার ধাপ উন্নতি ঘটেছে তাঁর। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা  যশপ্রীত বুমরা নেমে গিয়েছেন সাত নম্বরে। দীর্ঘ দিন ধরেই চোটের কারণে সব রকমের ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন তিনি।

চতুর্থ টেস্টে শতরান করা বিরাট কোহলি আট ধাপ উপরে উঠে ১৩ নম্বরে চলে এসেছেন। আমদাবাদ টেস্টে শতরানকারী আর এক ভারতীয় ব্যাটার শুভমন গিল ১৭ ধাপ এগিয়ে  ৪৬ নম্বরে উঠে  চলে এসেছেন। চোটের কারণে মাঠের বাইরে থাকা ঋষভ পন্থ এক ধাপ নিচে নেমে ৯ নম্বরে চলে গিয়েছেন। আর ভারত অধিনায়ক রোহিত শর্মা এক ধাপ এগিয়ে প্রথম দশে ঢুকে পড়েছেন।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১