জেনে নিন, অভিষেক টেস্টে শতরান করে কার রেকর্ড স্পর্শ করলেন শ্রেয়স

আর এই শতরানের সঙ্গে তিনি ছুঁয়ে ফেললেন কিংবদন্তি গুন্ডাপ্পা বিশ্বনাথকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেই রীতিমতো নজর কাড়লেন শ্রেয়স আইয়ার। লাল বলের ক্রিকেটে অভিষেকেই শতরান করলেন টিম ইন্ডিয়ার এই ব্যাটসম্যান। কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চাপের মুখ থেকে দলকে বার করে আনেন তিনি। ১৭১ বলে ১০৫ রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দেন শ্রেয়স।

আর এই শতরানের সঙ্গে তিনি ছুঁয়ে ফেললেন কিংবদন্তি গুন্ডাপ্পা বিশ্বনাথকে। অভিষেক টেস্টে শতরানের দিক দিয়ে ভারতীয় হিসেবে ১৬ নম্বর হলেও, কানপুরের পিচে শ্রেয়স হলেন দ্বিতীয় ক্রিকেটার যিনি জীবনের প্রথম টেস্টে শতরান করেছেন। কারণ, তাঁর আগে গ্রিন পার্ক স্টেডিয়ামে অভিষেকে শতরান করেছিলেন একমাত্র বিশ্বনাথই (১৯৬৯ সাল)।

এরপর কানপুরে আর কোনও ভারতীয়ই শতরান পাননি। শুক্রবার গুন্ডাপ্পার সেই রেকর্ডে ভাগ বসালেন শ্রেয়স। পরিসংখ্যান অনুযায়ী, ১০ নম্বর ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে সেঞ্চুরি করলেন তিনি। বৃহস্পতিবারই ভারতীয় টেস্ট দলে অভিষেক হয় তাঁর। কিংবদন্তি সুনীল গাভাস্কর ক্যাপ তুলে দেন আইয়ারের হাতে।    

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত