এই মুহূর্তে




দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়ার সম্ভাবনা গিলের, ঠিক কোন কারণে?

নিজস্ব প্রতিনিধি: ইডেনে সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলার সময় ঘারে চোট পেয়েছিলেন অধিনায়ক শুভমন গিল। সেই আঘাতই ভোগাচ্ছে ভারতের এই তারকা ব্যাটসম্যানকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলার ক্ষেত্রে গিলের ফিটনেস নিয়ে সন্দেহ রয়েছে। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় বর্তমানে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে রয়েছেন। ইডেন গার্ডেন টেস্টে ঘাড়ে চোট পাওয়ার পর থেকেই তিনি মাঠের বাইরে । বিসিসিআই তাঁকে দ্রুত মাঠে ফেরানোর চেষ্টা করলেও সেই উদ্দেশ্য সফল হয়নি। কবে ২২ গজের ময়দানে ফিরবেন তা নিয়েই  জল্পনা দেখা দিয়েছে।

গুয়াহাটিতে ভারতের শোচনীয় পরাজয়ের সময়েও গিল খেলেননি এবং ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজেও তিনি খেলতে পারেননি। তার পর টি-টোয়েন্টি সিরিজে ফিরে আসার কথা ভাবা হয়েছিল । তবে ময়দানে ফেরার সমস্তটাই গিলের ফিটনেসের উপর নির্ভর  করছে। বলা ভালো, ২৬ বছর বয়সী এই খেলোয়াড় ৮ দিনের ব্যবধানে ৪টি ভিন্ন শহরে ভ্রমণ করেছেন।টি-টোয়েন্টি সিরিজে শুভমনকে ফেরানোর কথা ভাবা হলেও তিনি মঙ্গলবার পর্যন্ত নেটে ব্যাটিং শুরু করেননি।

সূত্রের খবর, গিলের ঘাড়ে ব্যথার কারণে তাঁর ময়দানে ফিরতে দেরি হচ্ছে। আগে ১০ দিনের বিশ্রামের কথা বলা হলেও  এখন সময় গিয়ে পৌঁছেছে ৫ সপ্তাহে। গিলকে চিকিৎসকদের এই বিশ্রামের নির্দেশই টি-টোয়েন্টি সিরিজে তাঁর অনিশয়তা তৈরি করেছে। তবে জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজের জন্য গিলের ফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। গিল যদি খেলতে না পারেন, তাহলে সঞ্জু স্যামসন অথবা যশস্বী জয়সওয়াল অভিষেক শর্মার সম্ভাব্য ওপেনার পার্টনার হতে পারেন। স্যামসন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ জয়ের অংশ ছিলেন। তবে মাত্র দুটি ম্যাচে খেলেছিলেন এবং মাত্র একবার ৩ নম্বরে ব্যাট করেছিলেন। জয়সওয়াল ওই সিরিজের অংশ ছিলেন না। জানিয়ে রাখা ভালো, এইডেন মার্করামের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৯ ডিসেম্বর কটকে শুরু হবে। তারপর খেলা হবে  নিউ চণ্ডীগড় (১১ ডিসেম্বর), ধর্মশালা (১৪ ডিসেম্বর), লখনউ (১৭ ডিসেম্বর) এবং আহমেদাবাদে (১৯ ডিসেম্বর) ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক মিনিটে ৩৩১ টি ঘুষি মেরে গিনেস বুকে বারাসতের দিব্যজ্যোতি

৭ ফেব্রুয়ারি ভারত -মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখতে ওয়াংখেড়েতে থাকছেন মেসি?

আইপিএল নিলামের আগে ৬ ছক্কা, ৯ চারের সাহায্যে বিধ্বংসী শতরান এই ক্রিকেটারের

IPL-র সঙ্গে ফের সঙ্ঘাতে পাকিস্তান, PSL শুরু কবে? ঘোষণা মহসিন নকভির

আহা রে ব্যবসা! দিল্লিতে মেসির সঙ্গে হাত মেলাতে হলে গুনতে হবে কড়কড়ে কোটি টাকা

‘সুস্থ থাকুক মেসির ফুসফুস’, দিল্লির বাতাসে বিষ নিয়ে শঙ্কা প্রকাশ চিকিৎসকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ