আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪৫০ কোটির চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়াল শুভমন গিল-সহ ৪ ক্রিকেটারের, সমন গুজরাত সিআইডির

নিজস্ব প্রতিনিধিঃ চাপে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি খেলোয়াড় শুভমান গিল । এবার চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়াল শুভমান সহ চার ক্রিকেটারের। এরজেরেই এবার তাদের তলব করল সিআইডি। প্রায় ৪৫০ কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগে শুভমান গিল, রাহুল তেওয়াতিয়া, মোহিত শর্মা এবং সাই সুদর্শনকে তলব করেছে গুজরাতের  সিআইডি আধিকারিকরা ।

এই প্রসঙ্গে সিআইডির তরফে জানান হয়েছে, পঞ্জি স্কিমের মাস্টারমাইন্ড  ভূপেন্দ্রসিং জালাকে জিজ্ঞাসাবাদ করার পরে সামনে আসে  এই আর্থিক কেলেঙ্কারির ঘটনা। অভিযোগ উঠেছে আইপিএল দল গুজরাট টাইটান্সের অধিনায়ক গিল ১.৯৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন। আর  অন্যরা উল্লেখযোগ্যভাবে কম পরিমাণে বিনিয়োগ করেছেন। আর এই ঘটনার জেরেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে চার খেলোয়াড়কে ।

সিআইডি আধিকারিকরা জানিয়েছেন, গিল বর্তমানে অস্ট্রেলিয়ায় ভারতীয় টেস্ট দলের হয়ে খেলছেন। এর জন্য বিদেশে রয়েছেন । অন্য তিনজন ভারতে রয়েছেন । তাই তাদের গুজরাতের সিআইডি দফতরে এসে হাজিরা দিতে হবে ।  তবে এই প্রসঙ্গে এখন পর্যন্ত চার খেলোয়াড়দের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভূপেন্দ্রসিংহ জালা কে?

 হিম্মতনগর শহরের বাসিন্দা হলেন  জালা। তিনি ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ১৭টি অফিস তৈরি করেছেন। আর সেখান থেকে করেছেন ১১ হাজার বিনিয়োগকারীর কাছ থেকে ৪৫০ কোটি টাকা সংগ্রহ করেছেন। গিল এবং অন্য তিন ক্রিকেটার সেই ১১ হাজার বিনিয়োগকারীর মধ্যে রয়েছেন বলে মনে করছে সিআইডি। আর তাই তাদেরকে তলব করা হয়েছে ।

Published by:

Share Link:

More Releted News:

সাই সুদর্শনের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল চেন্নাই, আট উইকেটে জিতল গুজরাত

একাই টানলেন দলকে, রুতুরাজের ব্যাটে ভর করে গুজরাতকে ১৫৯ রানের লক্ষ্য দিল চেন্নাই

কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ