বজরংদের ধর্না মঞ্চে যোগ দিয়ে সমর্থনের বার্তা সিঁধুর

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতের কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্টে ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে তাঁকে অপসারণ এবং গ্রেফতারের দাবিতে যন্তর-মন্তরের সামনে ধর্নায় বসেছেন দেশের কুস্তিগীররা। সোমবার সেই ধর্না মঞ্চেই বজরংদের সঙ্গে নিজের সমর্থনের কথা জানিয়ে সরব হলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার ও জাতীয় কংগ্রেস নেতা নভজোৎ সিং সিঁধু। জাতীয় দলের এই তারকা নিজের সোশ্যাল মিডিয়ায় বজরং পুনিয়াদের এই আন্দোলনকে সিঁধু ‘সত্যাগ্রহ’ আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন।

এরপর ব্রিজ ভূষণ শরণ বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে সিঁধু বলেন, ‘কেন ব্রিজ ভূষণ শরণ সিংকে এখনই প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হবে না?  কেনই বা তাঁর বিরুদ্ধে দিল্ল পুলিশ এএফআইআর নিতে অস্বীকার করবে? কার ইন্ধনে এইসব চলছে তা প্রকাশ্যে আনা দরকার। একজন ভারতীয় কুস্তি ফেডারেশনের উচ্চ পদে থেকে মহিলাদের প্রতি এইরকম নক্ক্যরজনক ব্যবহার করবে আর তাঁকে পিছন থেকে সমর্থন দেওয়া হবে এটা মানা যায় না।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করবো দেশের শীর্ষ আদালত এই বিষয়ে যথাযথ রায় দেবে, দোষী ব্যক্তিদের অবশ্যই শাস্তি দেবে। বজরং-ভিনেশদের ধর্না মঞ্চে সকল ব্যক্তিদের দল-মত নির্বিশেষে যোগ দেওয়ার অনুরোধ জানান সিঁধু।’

উল্লেখ্য, সোমবার ব্রিজ ভূষণ শরণ সিং-এর অপসারণ এবং গ্রেফতারের বিরুদ্ধে যে আন্দোলন বজরং পুনিয়া-ভিনেশ ফোগতরা করছেন, তাতে ইতিমধ্যেই অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি সমর্থনের কথা জানিয়েছেন দেশের বিভিন্ন খেলোয়াড়রাও। সেই তালিকায় রয়েছেন, সানিয়া মির্জা, হরভজন সিং-এর মতো খেলোয়াড়রা। বজরংদের প্রতি সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিও। এবার সেই তালিকায় যুক্ত হল নভজোৎ সিং সিঁধুও।  

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা