শুটিংয়ে সোনা জিতলেন সিফট কউর সামরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সোনা এল ভারতের ঘরে। বুধবার সকালে দলগত ২৫ মিটার পিস্তল ইভেন্টে দেশকে সোনা এনে দিয়েছিলেন মনু ভাকের, এষা সিংহ ও রিদম সাংওয়ান। খানিকক্ষণ বাদে ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে ব্যক্তিগত ইভেন্টে দেশকে সোনা এনে দিলেন সিফট কউর সামরা। ৩৬৫ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন তিনি। একই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন আর এক মহিলা শুটার আশি চোক্সি। এ নিয়ে এদিন শুটিংয়ের দলগত ও ব্যক্তিগত ইভেন্ট মিলে মোট চারটি পদক ঘরে তুললেন মহিলা শুটাররা। তার মধ্যে দুটি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ রয়েছে।

এদিন সকালেই এশিয়ান গেমসে দুরন্ত শুরু হয়েছিল ভারতের।মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসে দেশকে রুপো এনে দিয়েছিলেন আশি চোক্সী, মানিনী কৌশিক ও সিফট কউর সামরা। ১৭৫৪ পয়েন্ট পেয়ে পদক জিতেছিলেন। তার খানিক বাদেই মহিলাদের দলগত ২৫ মিটার র‌্যাপিড পিস্তল ইভেন্টে ১৭৫৯ পয়েন্ট পেয়ে সোনা জেতেন মনু ভাকের, এষা সিংহ ও রিদম সাংওয়ান। ১৭৫৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছে চিন। সকালে রুপো ও সোনার পদক জয়ের পরে অনেকটাই উজ্জীবিত হয়ে পড়েছিলেন ভারতীয় মহিলা শুটার। ব্যক্তিগত ইভেন্টেও মহিলা শুটারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

৫০ মিটার রাইফেল ৩ পজিশনে ব্যক্তিগত ইভেন্টে দেশকে সোনা এনে দেন সিফট কউর সামরা। এ নিয়ে এখনও পর্যন্ত এশিয়ান গেমসে পাঁচটি সোনা জিতল ভারত। পাশাপাশি পাঁচটি রুপো ও আটটি ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের খেলোয়াড়রা। মোট ১৮টি পদক জিতে তালিকায় ষষ্ঠস্থানে রয়েছে ভারত।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে