কাঠগড়ায় সিলভা, বাঁচাতে মাঠে নামলেন স্ত্রী বেলে

: গত শনিবার রাতটা হয়তো খুব তাড়াতাড়ি ভুলতে চাইবে চেলসি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শনিবার রাতটা হয়তো খুব তাড়াতাড়ি ভুলতে চাইবে চেলসি। কারণ, ওই দিন বেন্টফোর্ডের কাছে ৪-১ ব্যবধানে হারতে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের এই খ্যাতনামা ক্লাবটিকে। যার জেরে চেলসির ডিফেন্স নিয়ে উঠে গিয়েছে বড়সড় প্রশ্ন চিহ্ন। আর ব্লুজদের রক্ষণভাগের নেতৃত্বে রয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। যার ভূমিকা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে গোটা ইংল্যান্ডজুড়ে। অনেকেই দাবি করেছেন যে, থিয়াগোর নাকি এবার বুটজোড়া তুলে রাখা উচিত। 

যদিও ম্যাচের প্রথামার্ধে কোনও গোল হজম করতে হয়নি চেলসিকে। দ্বিতীয়ার্ধের চারটি গোল হজম করে ঘরের মাঠে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গতবারের ইউরোপ সেরাদের। আর তারপর থেকে উঠে গিয়েছে লন্ডনের এই ক্লাবের ডিফেন্স লাইনে থাকা ফুটবলারদের নিয়ে প্রশ্ন। আর সেখানে সবার উপরে নাম রয়েছে থিয়াগো সিলভা। তাঁকে রীতিমতো কাঠগড়ায় তুলে দিয়েছে সমর্থকদের একাংশ।

কিন্তু ব্রাজিলিয়ান ডিফেন্ডারের স্ত্রী বেলে সিলভা এই বিষয়টি দেখে চুপ থাকতে পারেননি। তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে বলেন, ‘থিয়াগো সিলভাকে সম্মান করুন। সে ব্রাজিলের হয়ে খেলে এসেই চেলসির হয়ে নেমে পড়ছে। তাই বেশ ক্লান্তও ছিল। সে কোনও যন্ত্র না, সে একজন মানুষ। তাই ওকে সম্মান করুন। ওর বয়স ৩৭ হলেও এখনও কম বয়সীদের মতো খেলে’।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার