কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে ব্যাট হাতে ধারাবাহিক সাফল্য, অন্যদিকে নেতৃত্বের গুরুদায়িত্ব, দুই ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করছেন ভারতের অধিনায়ক শুভমন গিল। মাত্র ২৬ বছর বয়সে  জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে দেখিয়ে দিয়েছেন, শুধুমাত্র প্রতিভা নয়, মানসিক দৃঢ়তাও তাঁর বড় সম্পদ। ধারাবাহিক ভাল পারফরম্যান্সের সুবাদে এবার তিনি ছুঁয়ে ফেললেন ‘ক্রিকেটের কিং’ বিরাট কোহলির একটি বিশেষ কৃতিত্ব। ২০২২ সাল থেকে ভারতের হয়ে সবচেয়ে বেশি ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ (POTM) পুরস্কার জেতার তালিকায় বিরাট কোহলির সমকক্ষ হয়ে উঠেছেন গিল। 

আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে দুরন্ত ১৫৪ রানের ইনিংস খেলেন শুভমন। বুধবার (১৭ জুন) লখনউয়ের একনা স্টেডিয়ামে মাত্র ১১০ বলে খেলে ২২ গজের ময়দানে ঝড় তুলেছিলেন। গিলকে সঙ্গ দেন ভারতের আরও এক তারকা ঈশান কিষাণ। গিল ও ঈশানের জোড়া শতরানে করেই ভারত বড় ব্যবধানে হয়ে সিরিজ নিজেদের পকেটে ভরে নিয়েছে। দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরষ্কার ওঠে গিলের হাতেই। বর্তমানে গিল এবং কোহলি দুজনের ঝুলিতেই  রয়েছে সমান সংখ্যক (৯টি) প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরষ্কার। তবে শুধু ম্যাচসেরা পুরষ্কারই নয়, সাম্প্রতিক সময়ে একাধিক রেকর্ড নিজের নামে করে নিয়েছেন শুভমন। আফগানিস্তান সিরিজেই তিনি একাধিক মাইলফলক স্পর্শ করেছেন এবং একদিনের ক্রিকেটে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ করেছেন।

২০২২ সালের জানুয়ারি থেকে ওডিআইতে সর্বাধিক প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরষ্কার

বিরাট কোহলি ও শুভমন গিল জিতেছেন ৯টি পুরষ্কার

শাই হোপ ও ট্র্যাভিস হেড জিতেছেন ৮টি পুরষ্কার

কুশল মেন্ডিস , চরিত আসালঙ্কা ও ব্রেন্ডন ম্যাকমুলেন জিতেছেন ৭টি পুরষ্কার

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, মারধরে প্রাণ গেল অটোচালকের

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!