মালয়েশিয়া মাস্টার্স ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু ও প্রণয়

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি মরশুমের মালয়েশিয়া মাস্টার্স ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন দুই ভারতীয় শার্টলার। এঁরা হলেন পিভি সিন্ধু এবং এইচএস প্রণয়। বৃহস্পতিবার এই শার্টলারই জয় তুলে নেন।

অলিম্পিকে পদকজয়ী ভারতীয় মহিলা টেনিস তারকা পিভি সিন্ধু পরাজিত করেন জাপানিজ শার্টলার আয়া ওহরিকে। স্ট্রেট সেটে সিন্ধুর কাছে হার মানেন তিনি। তবে সিন্ধু সহজে জয় পেলেও অপর ভারতীয় শার্টলার এইচএস প্রণয়কে জয় পেতে কিছুটা বেগ পেতে হয়েছিল। প্রণয় পরাজিত করেন চিনের সাই ফেং লি-কে।

সিন্ধু বর্তমানে বিশ্ব ক্রম তালিকায় ১৩ নম্বর স্থানে অবস্থান করছেন। সেখানে মালয়েশিয়া ওপেনে তাঁর প্রতিপক্ষ আয়া রয়েছেন ২৮ নম্বর স্থানে। কাজেই সিন্ধুর এই ম্যাচ জয় তুলে নেন মাত্র ৪০ মিনিটের মধ্যেই। খেলার ফল ২১-১৬, ২১-১১। এর আগে হেড টু হেট পরিসংখ্যানে সিন্ধু অনেকটাই এগিয়ে ছিল তাঁর প্রতিপক্ষের থেকে। বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে তাঁরা মোট ১২ বার মুখোমুখি হলেন। এবং সিন্ধু ম্যাচে জেতার সঙ্গে সঙ্গে আয়ার থেকে এগিয়ে গেলেন ১২-০ ব্যবধানে। এরপর কোয়ার্টার ফাইনালে সিন্ধু মুখোমুখি হবেন চিনের ই ম্যান ঝাংয়ের বিরুদ্ধে।

আরও জানতে পড়ুন: রিয়াল তারকার কাছে দুঃখপ্রকাশ লা-লিগার সভাপতির

অন্য একটি ম্যাচে প্রণয় মুখোমুখি হয়েছিলেন বর্তমানে বিশ্বের ১১ নম্বর তালিকায় থাকা চিনের সাই ফেং লির বিপক্ষে। তালিকায় সাই-এর থেকে তিন ধাপ ওপরে থাকলেও ম্যাচে প্রণয়কে যথেষ্ট বেগ দেন সাই। অবশেষে কঠিন লড়াই শেষ পর্যন্ত জয়লাভ করতে সক্ষম হন ভারতীয় শার্টলার এইচ এস প্রণয়। ১৩-২১, ২১-১৬ এবং ২১-১১।

কোয়ার্টার ফাইনালে প্রণয় মুখোমুখি হবেন ইন্দোনেশিয়ার জোনাটান ক্রিস্টি এবং জাপানের কেন্টা নিশিমিটোর মধ্যে বিজয়ীর সঙ্গে।

এখন দেখা যাক শেষ পর্যন্ত মালয়েশিয়া ওপেনে কোয়ার্টার ফাইনাল ম্যাচে সিন্ধু ও প্রণয় কি ফল করেন।

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক