দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আয়ারল্যান্ড সফরে ভারতের নয়া হেড কোচ সীতাংশু কোটাক

নিজস্ব প্রতিনিধি: আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আর এই সিরিজে হেড কোচের ভুমিকায় দেখা যাবে না রাহুল দ্রাবিড়কে। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দ্রাবিড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এমনকি দ্রাবিড়ের অনুপস্থিতিতে ভিভি এস লক্ষ্মণকেও আয়ারল্যান্ড সফরে দেখা যাবে না। তাহলে কে হবে রোহিতদের হেড কোচ আয়ারল্যান্ড সফরে? দারবিড় ও লক্ষ্মণের জায়গায় আয়ারল্যান্ড সফরে ভারতের হেড কোচ হিসেবে দেখা যাবে সীতাংশু কোটাককে।

সীতাংশু কোটাক এই মুহূর্তে ভারত ‘এ’ দলের হেড কোচ। তবে আয়ারল্যান্ড সফরে তাঁর ওপরেই ভারতীয় দলের দায়ভার তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রাথমিকভবাবে দ্রাবিড়্রের পরিবর্তে লক্ষ্মণকেই বেছে নিয়েছিল বিসিসিআই। কিন্তু এই মুহূর্তে লক্ষ্মণ বেঙ্গালুরুতে রয়েছেন একটি ট্রেনিং ক্যাম্পের জন্য। তাই সীতাংশু কোটাকের ওপর ভরসা করছে বিসিসিআই। সীতাংশুর সঙ্গে বোলিং কোচ হিসেবে আয়ারল্যন্ড সফরে যোগ দেবেন সাইরাজ বাহুতুলে। সীতাংশু গত দু’বছর ধরে ভারত ‘এ’ দলের দাতিত্ব সামলে চলেছেন। আশা করা যাচ্ছে বুমরাহদের হেড কোচ হিসেবে সফল হবেন তিনি। এখন দেখা যাক সীতাংশুর ওপরে ভর করে আয়ারল্যান্ড সফরে ভারতের সফলতা আসে কিনা।

Published by:

Share Link:

More Releted News:

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ