বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ছয় খেলোয়াড়, অধিনায়ক রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর বাদে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। গোটা বিশ্বকাপজুড়ে খেলোয়াড়দের পারফরম্যান্সের নিরিখে সেরা একাদশ বেছে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। সেরা একাদশে চ্যাম্পিয়ন ভারতের ছয় খেলোয়াড় সুযোগ পেয়েছেন। অধিনায়কত্বের দায়িত্বভার পেয়েছেন বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক রোহিত শর্মা।

গত ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল ২০টি দল। এর মধ্যে প্রথম পর্ব থেকে বাদ পড়ে যাওয়া দলগুলো ন্যূনতম ৪ ম্যাচ করে খেলেছে। আইসিসির পক্ষে বিশ্বকাপের সেরা একাদশ গঠনের দায়িত্বে ছিলেন দুই ধারাভাষ্যকার হর্ষ ভোগলে ও ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ, দক্ষিণ আফ্রিকার ব্রডকাস্টার কাস নাইডু এবং আইসিসির ক্রিকেটবিষয়ক মহাব্যবস্থাপক ওয়াসিম খান। বিশেষজ্ঞদের ঘোষিত সেরা একাদশে ভারতের ছয় খেলোয়াড় বাদে আফগানিস্তানের দুইজন এবং অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের একজন করে খেলোয়াড় ঠাঁই পেয়েছেন। ফাইনালে পরাজিত দক্ষিণ আফ্রিকার কোনও খেলোয়াড় ঠাঁই পাননি। বাংলাদেশ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কারও কোনও খেলোয়াড়ের ঠাঁই হয়নি। দ্বাদশ খেলোয়াড় হিসাবে ঠাঁই পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আনরিখ নোখিয়া। একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের সেরা একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব, মার্কাস স্টোইনিস, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রশিদ খান, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, ফজলহক ফারুকি। দ্বাদশ খেলোয়াড়: আনরিখ নোখিয়া।

‘লাভ জিহাদ’ মন্তব্যের জেরে এবার আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?