ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সম্পর্ক এবং ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের তারকা ক্রিকেটার অভিষেক পোড়েল। হুগলির মগড়া থানার পুলিশ কলকাতা থেকে তাকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে খবর। আজ তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে।

অভিষেক পোড়েল ভারতীয় ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার হিসেবেও খেলেছেন তিনি। বাংলা দলেরও অন্যতম ভরসার ক্রিকেটার অভিষেক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্নাটকের এক ডাক্তারি পড়ুয়ার সঙ্গে প্রায় সাড়ে তিন বছর ধরে সম্পর্ক ছিল অভিষেকের। অভিযোগকারিণীর দাবি, তাঁদের মধ্যে বিয়ের কথাও ঠিক হয়েছিল। এমনকি একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন তাঁরা। প্রায় দেড় বছর আগে দু’জনের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে সমস্যা তৈরি হলে তা থানাতেও গড়ায়। তবে সেই সময় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

গত ২৩ জুন মগড়া থানায় গিয়ে অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগের গুরুত্ব বুঝে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ার ভূষণ সিং মগড়া থানায় যান। সেখানে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র এবং মগড়া থানার আইসির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরপর তদন্ত শুরু করে পুলিশ।তদন্তের স্বার্থে একাধিকবার চন্দননগরে অভিষেকের বাড়িতে যায় পুলিশ। তবে প্রতিবারই তাঁর দেখা মেলেনি বলে দাবি তদন্তকারীদের। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারিণী। আদালতের নির্দেশের পরই তৎপর হয় পুলিশ। শেষ পর্যন্ত গতকাল কলকাতা থেকে অভিষেক পোড়েলকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে বিএনএস-এর একাধিক ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত চলছে।

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের