সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে বন্ধ ঘর থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের সিউড়ির গোপালপুর গ্রামে। মঙ্গলবার সকালে এক নাবালিকার ঘর থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। ঘরের ভিতরে খাটের উপর পড়ে ছিল ওই নাবালিকার দেহও। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ ইমরান। গোপালপুর গ্রামের বাসিন্দা ইমরানের সঙ্গে একই গ্রামের ১৭ বছরের এক ছাত্রীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে স্থানীয় সূত্রে খবর। দুই পরিবারের মধ্যে তাঁদের বিয়ের কথাও হয়েছিল। তবে যুবকের পরিবারের তরফে এই সম্পর্কে আপত্তি ছিল বলে জানা গিয়েছে। সোমবার রাতে ইমরান ওই নাবালিকার বাড়িতে গিয়েছিলেন বলে স্থানীয়দের দাবি। এরপর মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ ঘর থেকে কোনও সাড়া না মেলায় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। দরজা খুলতে না পারায় শেষ পর্যন্ত তা ভেঙে ঘরে ঢোকা হয়। সেখানেই দু’জনকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

আরও পড়ুনঃ আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। দু’টি দেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দু’জনেই আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দু’টি দেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে কারও প্ররোচনা বা অন্য কোনও যোগ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষনের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

গ্যাস শেষ! চিন্তা নেই, ওভেনে বানিয়ে নিন জাফরানি বাটার চিকেন রাইস

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের