শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরানের সুবাদে দ্রাবিড়-রুটের সঙ্গে এক সারিতেই স্টিভ স্মিথ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান খেলোয়াড় স্টিভ স্মিথ। বৃহস্পতিবার  শ্রীলঙ্কার প্রথম ইনিংসে প্রবাত জয়াসুরিয়ার ক্যাচটি ছিল স্টিভ স্মিথ টেস্ট ক্যারিয়ারে   ১৯৭তম । আর শুক্রবার  গলে দ্বিতীয় দিনে  শতরানের রেকর্ড গড়লেন তিনি । এখন পর্যন্ত স্মিথ তাঁর ক্যারিয়ারে  ৩৬তম সেঞ্চুরি করেছেন । ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে রয়েছেন তিনি ।   আর তাতেই  টেস্ট সেঞ্চুরিতে রাহুল দ্রাবিড় ও জো রুটের সঙ্গে এক সারিতে স্থান পেলেন স্টিভ স্মিথ।

প্রথম দিনে শ্রীলঙ্কাকে ২৫৭ রানে অল আউট করে দেওয়ার পর দ্বিতীয় দিনে  ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথমেই   আউট হয়ে যান  লাবুশেন এবং ট্রাভিড হেড । এরপর ব্যাট করতে নামেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ। মাঠে নেমেই ১২০ রান করেন তিনি ।  আর তাতেই রিকি পণ্টিংয়ের রেকর্ড ভাঙেন স্মিথ।

উল্লেখ্য, টেস্টের সর্বাধিক শতরানকারী ব্যাটারদের তালিকায় স্মিথ স্পর্শ করে ফেললেন জো রুট ,রাহুল দ্রাবিড়কে। তবে এখন অজি খেলোয়াড়ের সামনে রয়েছেন সচিন তেন্ডুলকর (৫১), জ্যাক কালিস(৪৫), রিকি পন্টিং(৪১), কুমার সঙ্গকারা( ৩৮)। এরআগে টেস্টে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন স্মিথ। পঞ্চম দ্রুততম ক্রিকেটার টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করেন স্মিথ। আর এবার তিনি করলেন শতরানের রেকর্ড । 

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন