রবিবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দলে নেই স্মৃতি মান্ধানা

শনিবার দুপুরেই সিদ্ধান্ত নেওয়া হয়, পাকিস্তানের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হবে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কেপটাউন: আগামিকাল রবিবার চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টি টুয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতের মেয়েরা। কিন্তু হাই ভোল্টেজ ম্যাচের আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। আঙুলে চোটের কারণে আগামিকালের ম্যাচে দলে থাকছেন সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। পুরো প্রতিযোগিতা থেকেও ছিটকে যেতে পারেন তিনি। ভারতীয় দলের এক মুখপাত্র জানিয়েছেন, হাতে এখনও অসহ্য যন্ত্রণা বোধ করছেন স্মৃতি। ফলে তাঁকে খেলানোর কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না।

গত সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বন্ধুত্বমূলক ম্যাচে ফিল্ডিংয়ের সময়ে বাঁ হাতের মধ্যমায় চোট পেয়েছিলেন ভারতের সহ অধিনায়ক। মাঠে যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে সঙ্গেই চিকি‍ৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকি‍ৎসক। যে কারণে গত বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ঘা ঘামানো ম্যাচেও দেখা যায়নি স্মৃতিকে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে যাতে তাঁকে পাওয়া যায় সেই চেষ্টা চালিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু শনিবার দুপুরেই সিদ্ধান্ত নেওয়া হয়, পাকিস্তানের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হবে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে। শুধু স্মৃতিই নয়, চোটগ্রস্ত অধিনায়ক হরমনপ্রীত কাউরকে নিয়েও কিছুটা দুঃশ্চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট।

মহিলা টি টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপ বি’তে পাকিস্তানের পাশাপাশি ভারতের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। অর্থা‍ৎ কার্যত গ্রুপের প্রতিটি ম্যাচই হরমনপ্রীতদের কাছে মরণ-বাঁচন ম্যাচ।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল