স্মৃতির বিয়ের প্রস্তুতি তুঙ্গে, বিশ্বচ্যাম্পিয়ন সতীর্থদের সঙ্গে হলুদ খেলায় মাতলেন হবু কনে

আগামী রবিবার বলিউডের জনপ্রিয় সুরকার-গায়ক পলাশ মুচ্ছলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন স্মৃতি মান্ধানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ জিতেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। তাঁর বিয়ের খবর আগেই ভাইরাল হয়েছিল, কিন্তু এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন স্মৃতি মান্ধানা। অবশেষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাগাদানের খবর ফাঁস করেছেন তিনি। তাও আবার তাঁর সতীর্থ জ্যামাইমা, রাধা যাদব, অরুন্ধতি রেড্ডি এবং শ্রেয়াঙ্কা পাতিলের সঙ্গে একটি রিল ভিডিওর মাধ্যমে। তবে মুখে কিছু না বললেও ওই ভিডিওটির শেষে স্মৃতি মান্ধানা তাঁর বাগদানের আংটি প্রকাশ্যে আনেন। এবং সতীর্থদের গানে গানে বলেন, ‘তোমরা রেডি হয়ে যাও, সময় চলে এসেছে’। এরপর গতকাল রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বিশ্বজয়ী মেয়েকে বিয়ের আগাম শুভেচ্ছা জানান একটি লম্বা নোটের মাধ্যমে।

যেখানে তিনি উল্লেখ করে দেন, আগামী ২৩ নভেম্বর বিয়ে করতে চলেছেন ভারতের গর্ব স্মৃতি মান্ধানা। তোমাকে অনেক শুভেচ্ছা। তাতেই জল্পনায় সিলমোহর পড়ে। সুতরাং আগামী রবিবার বলিউডের জনপ্রিয় সুরকার-গায়ক পলাশ মুচ্ছলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন স্মৃতি মান্ধানা। এর আগে অবশ্য ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর স্মৃতির বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। তবে যাই হোক, কোনও ডেস্টিনেশন নয়, বরং মহারাষ্ট্রের সাংলির বাড়িতেই বিয়ে হবে গায়িকা পলক মুচ্ছলের ভাই এবং বিশ্বকাপজয়ীর। ২০১৯ সাল থেকে পলাশের সঙ্গে সম্পর্কে রয়েছেন স্মৃতি। কিন্তু এতদিন আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেন নি তাঁরা। অথচ স্মৃতির সমস্ত সফলতায় সাক্ষী থেকেছেন পলাশ। এমনকী ৪৮ বছর পর ভারতের বিশ্বকাপ জেতার মুহূর্তেও প্রেমিকাকে জড়িয়ে ভালবাসা উজার করে দিয়েছিলেন পলাশ। সেই ভিডিও দেখেছে গোটা সোশ্যাল মিডিয়া। পাশাপাশি শুক্রবার (২১ নভেম্বর) বিয়ের প্রাক মূহুর্তে একটি ভিডিও শেয়ার করে নিজের বাগদানের খবরটি নিশ্চিত করেছেন পলাশ। যেখানে খোলা স্টেডিয়ামে হাঁটু গেড়ে স্মৃতিকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায় পলাশকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Palaash Muchhal (@palash_muchhal)

সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এছাড়া জ্যামাইমা এবং শেফালি ভার্মার ইনস্টাগ্রাম স্টোরিতেও স্মৃতির বিয়ের প্রস্তুতির কিছু ঝলক দেখা গিয়েছে। একটি ছবিতে জ্যামাইমা, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদবদের সঙ্গে হলুদ পোশাকে পোজ দিতে দেখা যায় স্মৃতিকে। অন্যদিকে হলদি অনুষ্ঠানের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন শেফালি। যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন কয়েকজন সতীর্থদের সঙ্গে স্মৃতিকে আনন্দ নাচানাচি করতে দেখা যায়। সকলের মুখে হলুদের ছোঁয়াও ছিল। রেণুকা ঠাকুর, অরুন্ধতি রেড্ডি, শেফালি, রিচা, জ্যামাইমা সকলেই হলুদ পোশাক পরেছিলেন। আর হবু কনের পোশাক থেকে গহনা সবটাই হলুদে হলুদ ছিল। সুতরাং এতেই স্পষ্ট আজ থেকেই স্মৃতির বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের