কাউকে না কাউকে ছাড়তেই হবে, এটাই জীবন: ম্যাককালাম

গত দুই মরশুম ধরে কলকাতা নাইট রাইডার্সকে কোচিং করাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত দুই মরশুম ধরে কলকাতা নাইট রাইডার্সকে কোচিং করাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম। তাঁর হাত ধরেই গত মরশুমে তৃতীয়বার আইপিএল ফাইনাল খেলেছিল কেকেআর। তবে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে সেই সব এখন অতীত। আগমী মাসেই বসতে চলেছে জনপ্রিয় এই টুর্নামেন্টটির মেগা নিলামের আসর। সেখান থেকে ভালো ক্রিকেটার ক্রয় করে শক্তিশালী দল গঠন করাটাই প্রধান লক্ষ্য প্রাক্তন এই কিউয়ি ক্রিকেটারের।

ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী এই তিন ক্রিকেটারকে রিটেন করেছে নাইটরা। ওপেনার শুভমন গিলকে ধরে রাখার ইচ্ছে থাকলেও সেটা সম্ভব হয়নি। তাঁকে ছেড়ে দিতে হয়েছে। তবে সূত্রের খবর, গিলকে নিলাম থেকে তোলার জন্য বদ্ধপরিকর হয়ে ছিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। তবে তাদের সেই আশায় জল ঢেলে দিয়ে শুভমনকে দলে নিয়েছে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। ভালো দামেই এই তরুণ ব্যাটসম্যানকে দলে নিয়েছে তারা।

এই বিষয়ে কলকাতার  হেড কোচ ম্যাককালাম জানিয়েছেন, ‘ অনেক ক্রিকেটারকে হারাতে হয়েছে, এটা জানতাও। শুভমনের মতো ক্রিকেটারকে ছেড়ে দেওয়াটা আমাদের কাছে সত্যিই হতাশার বিষয় ছিল। কাউকে না কাউকে ছাড়তেই হবে, এটাই জীবন। নিলামের জন্য আমরা তৈরি’।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার