বাবা খেল দেখাতেন মাঠে, ছেলে দেখাচ্ছে মাঠের বাইরে

সোশ্যাল মিডিয়া পোস্ট সেই বিরল মুহূর্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  খুব বেশি দিনের কথা নয়। ভারতের প্রাক্তন অলরাউন্ডার কপিল দেব (Kapil Dev) আইপিএলে খেলা এক ক্রিকেটারকে বলেছিলেন, সে যদি তার বাবার গুনের ৫০ শতাংশ অর্জন করতে পারত, তাহলেও অনেকটাই হত। সেটা যে নিছক কথার কথা নয়, মঙ্গলবারের একটি ঘটনা থেকে স্পষ্ট হয়ে গেল। যার সম্পর্কে কপিলের (Kapil Dev) এই মন্তব্য, তার বাবা মাঠে নামতেই স্টেডিয়ামের থাকা দর্শক অপেক্ষা করেন কখন তাঁর ব্যাট থেকে চার বা ছক্কা। আর অর্ধশতরান বা শতরান করলে তো কোনও কথাই নেই। আর ছেলে খেল দেখাচ্ছে মাঠের বাইরে। কী খেল?  ইংল্যান্ডের এক মহিলা ক্রিকেটারের সঙ্গে সে ঘোরাঘুরি করছে। একেবারে তুরীয় মেজাজে রয়েছে। সোশ্যাল মিডিয়া (Social media) পোস্ট সেই বিরল মুহূর্ত।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শচিন-পুত্রকে (Sachin’s son) দেখা গিয়েছে, লন্ডনের সোহোতে একটি রেস্তোরাঁয়। জানা গিয়েছে, শচিন একবার তাঁর ছেলে অর্জুন তেণ্ডুলকরকে নিয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। সেই সময় অর্জুন তেণ্ডুলকরের (Arjun Tendulkar) বয়স ছিল মাত্র ১০ বছর। জানা গিয়েছে, সেই সময় অর্জুন তেণ্ডুলকরের (Arjun Tendulkar) সঙ্গে তাঁর পরিচয় হয়। তারপর থেকে শচিনের (Sachin) পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। আর আইপিএল শেষ হওয়ার পর অর্জুন তেণ্ডুলকর (Arjun Tendulkar) উড়ে যান ইংল্যান্ড। তবে এই প্রথম নয়, ২০১৮ সালেও একবার ইংল্যান্ড উড়ে গিয়েছিলেন অর্জুন। আর সব থেকে চমকপ্রদ তথ্য হল, এবারের আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ানস অর্জুন তেণ্ডুলকরকে (Arjun Tendulkar) ৩০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল। একটি ম্যাচেও তাকে খেলতে দেখা যায়নি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়