বিশ্বের ধনী টি-২০ লিগ করার পরিকল্পনা সৌদির

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতের পর এবার সৌদি আরবও পরিকল্পনা করেছে টি-২০ ক্রিকেট লিগের আয়োজন করার। এই লিগটি বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ হবে বলেই মনে করছেন সৌদির কর্তারা। অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যম এমনই দাবি করেছে। তারা বলেছে, এই লিগ পরিচালনার জন্য সৌদি কর্তৃপক্ষ ইতিমধ্যেই নাকি আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক কথা বলেছেন।

প্রসঙ্গত, এই ক্রিকেট লিগের বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি, প্রশাসক, কোচদের নিয়ে বছরখানেক আগে একটি বৈঠকও হয়েছে। সেই সংবাদপত্র দাবি করেছে সেই বৈঠকে উপস্থিত কেউই তাঁদের নাম বা পরিচয় প্রকাশ করতে রাজি হননি।

সৌদির এই ক্রিকেট লিগ যদি চালু হয়, তাহলে সেই লিগে ভারতীয় ক্রিকেটাররা সেই বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। কিন্তু বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী ভারতের কোনও ক্রিকেটার বিদেশের কোনও ক্রিকেট লিগে অংশ নিতে পারবেন না। শুধু ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন করতে গেলে আইসিসি ও সদস্যদেশগুলোর অনুমোদন অবশ্যই প্রয়োজন।

আরও জানতে পড়ুন : ইউরোপা লিগে সেভলিয়া রুখে দিল ম্যান-ইউকেhttps://www.live.eimuhurte.com/sports/europa-league-man-u-match/

এই প্রসঙ্গে আইসিসি-র চেয়ারম্যান গ্রেগ বার্কলে সৌদির মাটিতে ক্রিকেট লিগ আয়োজনের খবরটি নিশ্চিত করেছেন। ইতিমধ্যেই এশিয়ার এই দেশটি খেলোধুলোর ব্যাপারে বিনিয়োগ শুরু করেছে। ২০৩০ সালে যৌথভাবে বিশ্বকাপের আয়োজনের অন্যতম দাবিদার হতে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে।

আইসিসি-র চেয়ারম্যান আরও বলেন, সৌদির মাটিতে ওই লিগ অনুষ্ঠিত হলে অবশ্যই তা ভালো পদক্ষেপ। খেলাধুলোর বিভিন্ন বিষয়ে তারা যেভাবে আগ্রহী হয়ে উঠেছে ক্রিকেটও তাতে উপকৃত হবে।

এই বিষয়ে আরবের একটি সংবাদমাধ্যমকে সৌদি ক্রিকেট  ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল সৌদ বলেন আমরা ক্রিকেটের উন্নতির জন্য টেকসই পরিকাঠামো বানাতে চাই। যেন একটা সময় বিশ্ব ক্রিকেটের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সৌদি আরব।

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির