ইংল্যান্ডের বিরুদ্ধে টি টুয়েন্টি স্কোয়াডে ঠাঁই পেলেন না সৌম্য সরকার

বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইদানিং ফর্মে নেই। টেস্ট আর একদিনের দল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন। এবার টি টুয়েন্টি স্কোয়াডেও ঠাঁই হলো না এক সময়ের সাড়া জাগানো ব্যাটার সৌম্য সরকারের। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হারের কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)  পক্ষ থেকে জস বাটলারদের বিরুদ্ধে তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়। তাতে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সৌম্য সরকার সহ পাঁচ জনের ঠাঁই হয়নি। বাকি যারা বাদ গেলেন তাঁরা হলেন, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। ১৫ জনের দলে নতুন মুখ তিনজন-তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে সাত বছর বাদে দলে ফিরলেন রনি তালুকদার।

সদ্য শেষ হওয়া বিপিএলে মাশরাফি মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের পক্ষে দুর্দান্ত খেলে নির্বাচনকদের নজর কেড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে দলে জায়গা করে নিয়েছিলেন তৌহিদ হৃদয়। এবার টি-টুয়েন্টিতেও ডাকা হয়েছে ২১ বছর বয়সী ব্যাটারকে। জাতীয় লিগে হাসান মাহমুদের  সঙ্গে সর্বাধিক উইকট শিকারির তকমা পাওয়া বাঁহাতি স্পিনার তানভীর ইসলামও নির্বাচকদের মন জয় করেছেন। বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পক্ষে ১৩ উইকেট নেওয়া রেজাউর রহমান রাজাকেও দেশের হয়ে খেলার সুযোগ দিয়েছেন নির্বাচকরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত বাংলাদেশের টি টুয়েন্টি স্কোয়াডে কারা জায়গা পেলেন দেখে নেওয়া যাক-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।

হরমুজে আটক মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, প্রাপ্ত অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?