দ্রাবিড়ের কেরিয়ার বাঁচিয়েছিলেন সৌরভ, প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: দুজনেই এখন প্রাক্তন। ভারতীয় ক্রিকেট  তাঁদের অবদান রয়েছে অনেক। একজন ভারতের প্রাক্তন অধিনায়ক আর অন্যজন ভারতীয় দলের প্রাক্তন কোচ। সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের জুটি এক সময় ২২ গজের ময়দানে ঝড় তুলেছেন। কাঁধে কাঁধ মিলিয়ে করেছেন বহু লড়াই।   এবার রাহুল দ্রাবিড়কে নিয়ে  চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।  সেই তথ্য সামনে আসার পরেই ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর চর্চা।  

সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, একটা সময় ছিল যখন ওয়ানডে ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের জায়গা নিয়ে প্রশ্ন উঠছিল এবং নির্বাচকরা তাঁকে বাদ দেওয়ার কথা ভাবছিলেন। সেই সময়েই তিনি প্রাক্তন ভারতীয় কোচের পাশে দাঁড়িয়েছিলেন এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) বিরুদ্ধে গিয়েছিলেন। এমনটাই  জানিয়েছেন সৌরভ।  রাজ শামানীর পডকাস্টে তিনি বলেছেন, “একটা সময় ছিল যখন লোকে বলত ওডিআই ক্রিকেটের জন্য রাহুল দ্রাবিড়ের স্ট্রাইক রেট ঠিক নয়। এমনকি নির্বাচকরা  অন্য খেলোয়াড়দের সুযোগ দেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু আমি  তাঁকে পরিত্যাগ করিনি, কারণ তা করলে হয়তো তার ক্যারিয়ার শেষ হয়ে যেত।” বাংলার মহারাজ আরও বলেছেন, ২০০০ সালের শুরুতে ভারতীয় ক্রিকেট টিম এমন একজন উইকেটকিপারের সন্ধান করছিল যিনি ভালো ব্যাটও করতে পারেন। অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক বাউচার এবং কুমার সাঙ্গাকারার মতো খেলোয়াড়রা নিজ নিজ দলে ভারসাম্য আনলেও, ভারতে তেমন  বিকল্পের অভাব ছিল। তাই, টিম ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল এবং  রাহুল দ্রাবিড়কে উইকেটকিপিংয়ের দায়িত্ব দিয়েছিল। 

 ভারতের প্রাক্তন অধিনায়ক ব্যাখ্যা করে আরও বলেন, “আমাদের এমন কোনো উইকেটরক্ষক ছিল না যে ব্যাট করতে পারত। তাই আমরা দ্রাবিড়কে উইকেটরক্ষকের দায়িত্ব দিয়েছিলাম। এর ফলে আমরা একজন অতিরিক্ত ব্যাটসম্যানকে খেলানোর সুযোগ পেয়েছিলাম।” এই সিদ্ধান্তটি ভারতের মিডল অর্ডারকে শক্তিশালী করেছিল এবং মহম্মদ কাইফের মতো খেলোয়াড়রা একাদশে জায়গা পেয়েছিলেন। তিনি বলেছেন,  উইকেটরক্ষক হিসেবে রাহুল দ্রাবিড়কে ব্যবহার শুধু কাকতালীয় ছিল না। এই কৌশলটি ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের সাফল্যের অন্যতম প্রধান কারণ হিসেবে প্রমাণিত হয়েছিল, যেখানে ভারতীয় টিম  ফাইনালে পৌঁছেছিল। 

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?