লন্ডনে সপরিবারে জন্মদিন পালন সৌরভের, শুভেচ্ছা বিসিসিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : ৫২-তে পা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। প্রতি বছরই কলকাতায় মহাসমারোহে পালিত হয় সৌরভের জন্মদিন। তবে এবার লন্ডনে নিজের জন্মদিন পালন করলেন প্রিন্স অফ ক্যালকাটা। স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন তিনি। ‘মহারাজ’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলিও।

এবারে নিজের জন্মদিন লন্ডনে কাটাচ্ছেন সৌরভ। স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘বয়স কমার আরও একটি বছর লন্ডনে সেলিব্রেট করছি।‘ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন দাদাকে। সোশ্যাল মিডিয়ায় সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। ক্যাপশানে বিসিসিআইয়ের তরফে জানানো হয়, ‘৪২৪টি আন্তর্জাতিক ম্যাচ, ১৮৫৭৫ রান, ৩৮টি আন্তর্জাতিক সেঞ্চুরি। টিম ইন্ডিয়ার প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাই।‘

শুধু বিসিসিআই নয়, কলকাতা নাইট রাইডার্সের তরফেও সৌরভের ছবি দেওয়া হয়েছে মহারাজের বেশে। সেই সঙ্গে লেখা, ‘মহারাজ, দাদা। প্রিন্স অফ কলকাতা। হ্যাপি বার্থ ডে।‘  পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফেও শুভেচ্ছা দেওয়া হয় সৌরভকে। শুভেচ্ছাবার্তায় লেখা হয়েছে, ‘টনটন থেকে লর্ডস, সৌরভ গঙ্গোপাধ্যায় সবই জিতেছেন। ভারতীয় আগ্রাসন বলতে কী বোঝায় তার প্রতীক তিনি।‘

 

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ