স্বস্তি, ওমিক্রনে আক্রান্ত নন সৌরভ

অবশেষে বড়সড় স্বস্তির খবর পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যানেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে বড়সড় স্বস্তির খবর পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যানেরা। না, ওমিক্রনে আক্রান্ত হননি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। হাসপাতালের রিপোর্ট থেকে জানা গিয়েছে য়ে তিনি নাকি ডেল্টাতে আক্রান্ত হয়েছেন। আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে থাকবেন সৌরভ।

করোনা আক্রান্ত হয়ে গত সোমবার রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘বাংলার মহারাজ’। সেদিন তাঁকে ডক্সিসাইক্লিন জাতীয় ওষুধ দেওয়া হয়েছিল। এরপর তাঁকে ককটেল অ্যান্টিবডিও দেওয়া হয়। চিকিৎসায় বেশ ভালো মতোই সাড়া দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। তাঁর বুকে সর্দি জমে থাকার সমস্যাটাও অনেকটাই কমে গিয়েছে। আর সবথেকে বড়দিক হল সৌরভের ওমিক্রনের প্রাথমিক রিপোর্ট নেগেটিভ এসেছে। তার ভিত্তিতেই গত শুক্রবার সকালে তাঁকে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেন চিকিৎসকরা। 

পিপিই কিট পরিধান করে সৌরভকে হাসপাতাল থেকে হাসপাতাল থেকে নিতে আসেন তাঁর ড্রাইভার। গত বৃহস্পতিবার হাসপাতালের বেডে বসেই কোহলি, রাহুল, রাহানেদের জয় উপভোগ করেছেন বোর্ড সভাপতি। জয়ের পর বিকেলে টুইট করে দলের সকলকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। টুইটে সৌরভ লিখেছেন, ‘দারুন জয় পেয়েছে টিম ইন্ডিয়া। আর এই ফলাফল আমাকে একদমই অবাক করেনি। ভারতকে এই সিরিজে হারানো খুবই কঠিন হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা’।

বিস্তারিত আসছে…

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার