ক্রিকেট বোর্ডেও ‘রাম-রাজত্ব’, সচিবপদে বহাল স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, আসছেন ঠাকুর-ভাই

১৮ অক্টোবর বোর্ডের সাধারণ সভা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতের ক্রিকেট বোর্ডে অনেক আগেই ঢুকে পড়েছিল বিজেপি। এবার স্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করল। বিষয়টি তেমনই।

ভারতীয় ক্রিকেটে বোর্ডের পরবর্তী সভাপতি হতে চলেছেন রজার বিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহকে সচিব পদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধি হিসেবে পাঠানো হবে অমিত পুত্রকে। বোর্ডের কোষাধ্যক্ষ হতে চলেছেন মহারাষ্ট্রের দাপুটে বিজেপি নেতা আশীষ সেলার। শরদের বিক্ষুব্ধ গোষ্ঠীর তার পিছনে সমর্থন রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘনিষ্ঠ দেবজিৎ সইকিয়াকে নতুন যুগ্মসচিব পদে নিয়োগ করতে চলেছে বোর্ড।

বোর্ডে একমাত্র কংগ্রেস প্রতিনিধি হিসেবে থাকবেন রাজীব শুক্ল। আগামী ১৮ অক্টোবর বোর্ডের সাধারণ সভা। সেই বৈঠকে প্রস্তাব পেশ করা হবে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সেই প্রস্তাব নির্বিঘ্নে পাশ হয়ে যাবে।কারণ, বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিজেপি অনুগামী। ফলে, আগামীদিনে বোর্ডে যে বিজেপির রাজত্ব চলবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন, এই রদবদল করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক শীর্ষস্থানীয় মন্ত্রীর নির্দেশেই।

খেলা-ধুলোর সঙ্গে জড়িত সংখ্যাগরিষ্ঠের মতে, বিজেপি ভারতীয় বোর্ডকে পুরোপুরি কবজা করতে চাইছে। যে কোনও সাধারণ সভায় প্রস্তাব পেশ হয় এবং প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়ে থাকে। ১৮ অক্টোবর বোর্ডের প্রস্তাবিত সাধারণ সভায় ভোটাভুটির কোনও প্রয়োজন হবে না বলেই মনে করা হচ্ছে। ফলে, বোর্ডের কাজে কেন্দ্র হস্তক্ষেপ করবে, তা ধরেই নেওয়া যেতে পারে।

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ