শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৪২৯ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবিশ্বাস্য ব্যাটিং দক্ষিণ আফ্রিকার তিন মূর্তি কুইন্টন ডি কক, রাসে ভন দের দুসেন আর আইডেন মার্করাম। তিনজনের শতরানের দৌলতে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড় গড়ল প্রোটিয়ারা। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে রান তুলেছে টেম্বা বাভুমার দল।

শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। দিলশান মধুশঙ্কার বলে মাত্র আট রান করে সাজঘরে ফেরেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। তখন দলের স্কোর ছিল মাত্র ১০। কিন্তু তার পরে যা ঘটল তা চোখে না দেখলে বিশ্বাস করা যেত না। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে লঙ্কার বোলারদের উপরে স্টিম রোলার চালান কুইন্টন ডি কক ও রাসি ভন দের দুসেন। শ্রীলঙ্কার কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, দুনিথ ওয়ালালেগেদের ক্লাব পর্যায়ে নামিয়ে আনেন। বাউন্ডারির ফুলঝুড়ি ছোটান। ১৭৪ বল খেলে ২০৪ রান তুলে শক্ত ভিতের উপরে দাঁড় করান দুজনে। শেষ পর্যন্ত ৮৩ বলে ১২টি চার আর তিনটি ছক্কার সাহায্যে শতরান করেন কক। তবে শতরানের পরেই মাথিশা পাথিরানার বলে সাজঘরে ফেরেন তিনি।

চার নম্বরে ব্যাট করতে নেমে তাণ্ডব শুরু করেন আইডেন মার্করাম। তাঁর রুদ্রমূর্তি দেখে শ্রীলঙ্কার বোলারদের কার্যত ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। ককের পরে শতরান পান দুসেনও। শেষ পর্যন্ত ১১০ বলে ১০৮ রানের ইনিংস খেলে দুনিথের বলে সাজঘরে ফেরেন তিনি। দুসেন ফেরার পরে আরও আগ্রাসী হয়ে ওঠেন মার্করাম। দলকে ৪০০ রানের গণ্ডি পার করে দেওয়ার লক্ষ্য নিয়ে ব্যাট করতে থাকেন। হেনরিক ক্লাসেন ২০ বলে ৩২ করে রাজিথার বলে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ৪৮ তম ওভারের প্রথম বলে মার্করামকে থামান মধুশঙ্কা। মাত্র ৫৪ বলে ১৪টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১০৬ রান করেছেন মার্করাম। তিনি আউট হওয়ার পরে লঙ্কার বোলারদের তুলোধনা করার দায়িত্ব নেন ডেভিড মিলার। সতীর্থ মার্কো জনসেনকে সঙ্গে নিয়ে ১৭ বলে ৪৫ রান তুলে দলকে রানের পাহাড়ের উপরে বসান। মিলার (২১ বলে ৩৯) এবং জনসেন ৯৭ বলে ১২) আপরাজিত থাকেন।

 

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার