চোটে আক্রান্ত সন হিয়ুং-মিন’কে রেখেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা দক্ষিণ কোরিয়ার

২৬ জনের দলে সন ছাড়াও নাপোলির কিম মিন-জায়ে এবং উলভসের হুয়াং হি-চ্যানও রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টটেনহ্যাম হটস্পার তারকা ফরোয়ার্ড সন হিয়ুং মিন আদৌ বিশ্বকাপ খেলতে পারবেন কিনা, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। চলতি মাসের শুরুর দিকে চোখে অস্ত্রোপচার হয়েছে তাঁর। যদিও তারকা ফরোয়ার্ড উদ্বিগ্ন অনুগামীদের আশ্বস্ত করেছেন, বিশ্বকাপের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। কাতার বিশ্বকাপে নামার জন্য তিনি যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাও জানাতে ভোলেননি। আর তাঁর সেই আত্মবিশ্বাসের ওপরেই ভরসা রাখলেন দক্ষিণ কোরিয়ার কোচ পাউলো বেন্তো। শনিবার আসন্ন বিশ্বকাপের জন্য  ২৬ সদস্যের স্কোয়াড  ঘোষণা করা হয়েছে তাতে দলে রাখা হয়েছে সন হিয়ং মিন’কে।

আগামী ২৪ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই চলতি বিশ্বকাপ অভিযান শুরু করছে দক্ষিণ কোরিয়া। গ্রুপ ‘এইচ’-এ দক্ষিণ কোরিয়ার অন্য দুই প্রতিপক্ষ হল ঘানা এবং পর্তুগাল। ১২ বছর পর ফের নকআউট পর্বে ওঠার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চাইছেন দক্ষিণ কোরিয়ার পর্তুগিজ কোচ পাউলো বেন্তো। দলে ঠাঁই দিলেও টটেনহ্যামের তারকা ফরোয়ার্ডকে কবে দলে পাবেন, তা নিয়ে এখনও নিশ্চিত নন তিনি। সন যদি না খেলতে পারেন, সেক্ষেত্রে বিকল্প কী রণকৌশল নেওয়া হবে, তাও ভেবে রেখেছেন দক্ষিণ কোরিয়ার কোচ। ২৬ জনের দলে সন ছাড়াও নাপোলির কিম মিন-জায়ে এবং উলভসের হুয়াং হি-চ্যানও রয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক, দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ স্কোয়াড : 

গোলরক্ষক: কিম সেউং-গিউ, জো হাইওন-উ, সং বুম-কেউন

রক্ষণভাগ: কিম মিন-জায়ে, কিম জিন-সু, হং চুল, কিম মুন-হোয়ান, ইউন জং-গিউ, কিম ইয়ং-গওন, কিম তাই-হোয়ান, কুন কিয়ুং-উন, চো ইউ-মিন

মাঝমাঠ: জং উ-ইয়ং, না সাং-হো, পাইক সেউং-হো, সন জুন-হো, সং মিন-কিউ, কওন চ্যাং-হুন, লি জায়ে-সুং, হোয়াং হি-চ্যান, হোয়াং ইন-বিওম, জিওং উ-ইয়ং, লি কাং-ইন

আক্রমণভাগ: হোয়াং উই-জো, চো গুয়ে-সুং, সন হিউং-মিন

 

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর