বিশ্বকাপে বিপর্যয়, স্পেনের কোচের পদ ছাড়লেন লুইস এনরিকে

অফিশিয়াল টুইটার হ্যান্ডলে এনরিকের চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর কাছে টাইব্রকারে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে চ্যাম্পিয়ান হওয়ার অন্যতম দাবিদার স্পেন। ১৯৫২ সালের পর এবারই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ানরা। হারার পরেই ব্যর্ততার দায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে। আর বৃহস্পতিবার কোচের পদেই ইস্তফা দিয়েছেন তিনি। নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে এনরিকের চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

চলতি বিশ্বকাপে এক ঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে কাতার গিয়েছিল স্পেন। কোস্টারিকা ৭-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের শুরুটা দারুণ করেছিল ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ানরা। পরের ম্যাচে অবশ্য শক্তিশালী জার্মানির বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল এনরিকের ছেলেদের। শেষ ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হারলেও গোলের ব্যবধানে গ্রুপ রানার্স হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছিল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ানরা।

কিন্তু শেষ আটে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ানকে। ম্যাচে ১০১৯টি পাস খেলেও কোনও গোল না পাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয় স্পেনকে। সমালোচনার মুখে পড়েন কোচ এনরিকেও। মরক্কোর বিরুদ্ধে দলের পরাজয়ের দায়িত্ব অবশ্য নিজের কাঁধেই নিয়েছিলেন ৫২ বছর বয়সী কোচ। এনরিকের বিকল্প হিসেবে ইতিমধ্যে বেশ কয়েকটি নাম নিয়ে চর্চা শুরু হয়েছে।  তার মধ্যে অ্যাথলেটিক বিলবাওয়ের প্রাক্তন কোচ মার্সেলিনো, বেলজিয়ামের প্রাক্তন কোচ রবার্তো মার্তিনেজ এবং স্পেন অনূর্ধ্ব–২৩ দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের নাম উল্লেখযোগ্য।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক