২৪ ঘন্টার মধ্যে জাতীয় কুস্তি সংস্থার সভাপতিকে ইস্তফার নির্দেশ ক্রীড়া মন্ত্রকের

ওই সময়সীমার মধ্যে ইস্তফা না দিলে জাতীয় কুস্তি সংস্থার সভাপতিকে সরিয়ে দেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যৌন হেনস্তায় অভিযুক্ত ‘গুণধর’ বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে জাতীয় কুস্তি সংস্থার সভাপতির পদ থেকে ইস্তফার জন্য ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিল ক্রীড়া মন্ত্রক। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে জাতীয় কুস্তিগীরদের প্রতিনিধিদের সঙ্গে ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের নৈশভোজ-বৈঠকের পরেই যৌন হেনস্তায় অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতির কুর্সি ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইস্তফার জন্য ২৪ ঘন্টার সময়সীমা বেঁধেও দেওয়া হয়েছে।

ওই সময়সীমার মধ্যে ইস্তফা না দিলে তাঁকে যে গলাধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হবে, তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে।

ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে কড়া বার্তা পাওয়ার পরেই কুর্সি বাঁচাতে বিজেপি শীর্ষ নেতাদের দ্বারস্থ হয়েছেন যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণ। দল তাঁর পাশে না দাঁড়ালে বিকল্প পথ ভাববেন বলেও ঘনিষ্ঠদের ইঙ্গিত দিয়ে রেখেছেন কুস্তি সংস্থার সভাপতি। ছয় বারের বাহুবলী সাংসদের পাশে দাঁড়ানো নিয়ে আবস্য দোলাচলে পদ্ম শিবিরের শীর্ষ নেতারা।

গত বুধবারই জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপির বাহুবলী সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন জাতীয় কুস্তিগির ভিনেশ ফোগাত। ওই অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ‘গুণধর’ ব্রিজভূষণের ইস্তফার দাবিতে ওই দিন বিকেল থেকেই রাজধানীর যন্তর-মন্তরে ধর্নায় বসেছেন বজরঙ পুনিয়া, সাক্ষী মালিক সহ দেশের নামী কুস্তিবিদরা। চাপের মুখে বৃহস্পতিবার রাতেই ধর্নায় বসা কুস্তিবিদদের নিজের বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। দেশের মুখ উজ্জ্বল করা তারকাদের কাছে জাতীয় কুস্তি সংস্থার সভাপতির গুণের কথা শুনে বিস্মিত হন তিনি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলেও আন্দোলনকারী কুস্তিবিদদের আশ্বাস দেন। রাতেই সাইয়ের ডিজি সন্দীপ প্রধানের সঙ্গেও আলাদা বৈঠক করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ