১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অর্জুন পুরস্কার ঘোষণা করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। তবে চলতি বছরে কাউকেই খেলরত্ন পুরস্কার দেওয়া হয়নি। অর্জুন অ্যাওয়ার্ড বা অর্জুন পুরস্কার পেয়েছেন অ্যাথলিট তেজস্বীন শঙ্কর। এছাড়াও আরও ১৬ জন পেয়েছেন অর্জুন পুরস্কার। তালিকায় রয়েছেন- বিশ্বকাপজয়ী দাবাড়ু দিব্যা দেশমুখ এবং শাটলার গায়ত্রী গোপীচাঁদ শঙ্করের সঙ্গে এই এলিট ক্রীড়াবিদদের তালিকায় যুক্ত হয়েছেন। অর্জুন পুরস্কারের তালিকায় আরও বেশ কয়েকজন বিশিষ্ট ক্রীড়াবিদে্র নাম রয়েছে।

তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দাবাড়ু গ্র্যান্ডমাস্টার বিদিত গুজরাতি, ব্যাডমিন্টন খেলোয়াড় তৃষা জলি, গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপোপদক জয়ী বক্সার নরেন্দ্র এবং বিশেষভাবে সক্ষম শ্যুটার ধনুশ শ্রীকান্ত। ১৯৬২ সালের এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী দলের সদস্য ও ভারতের প্রাক্তন ফুটবলার আই. আরুমাইনায়াগমকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ বা আজীবন কৃতিত্বের বিভাগে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আরও পডুন: গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

এই বিষয়ে ক্রীড়ামন্ত্রক জানিয়েছে, ‘সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি (অবসরপ্রাপ্ত) অরুণ কুমার মিশ্রের সভাপতিত্বে গঠিত নির্বাচক কমিটির সুপারিশের ভিত্তিতে, সরকার বিভিন্ন বিভাগে নিম্নলিখিত ক্রীড়াবিদ, প্রশিক্ষক এবং প্রতিষ্ঠানসমূহকে অর্জুন পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।’

পুরস্কার তালিকাটি নিম্নলিখিত দেওয়া হল-

অর্জুন পুরস্কার

তেজস্বীন শঙ্কর – অ্যাথলেটিক্স
মুহাম্মদ আজমল পঞ্চম – অ্যাথলেটিক্স
প্রিয়াঙ্কা গোস্বামী – অ্যাথলেটিক্স
বৃক্ষ জলি – ব্যাডমিন্টন
পুল্লেলা গায়ত্রী গোপীচাঁদ – ব্যাডমিন্টন
নরেন্দ্র – বক্সিং
বিদিত সন্তোষ গুজরাটি – দাবা
দিব্যা জিতেন্দ্র দেশমুখ – দাবা
ধনুশ শ্রীকান্ত – শ্য়ুটিং
লালরেমসিয়ামি – হকি
রাজকুমার পাল – হকি
সুরজিত – কবাডি
পূজা – কবাডি
রুদ্রাংশ খান্ডেলওয়াল – প্যারা-শুটিং
একতা ভয় – প্যারা অ্যাথলেটিক্স
অরবিন্দ সিংহ – রোয়িং
অখিল শিওরন – শ্য়ুটিং

অর্জুন পুরস্কার (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)

অরুমাইনয়াগম – ফুটবল

দ্রোণাচার্য পুরস্কার

পারভীর সিংহ – অ্যাথলেটিক্স
ছোট লাল যাদব – বক্সিং
নেহা নন্দকুমার চ্যাবন – শ্য়ুটিং

দ্রোণাচার্য পুরস্কার (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)
ধর্মেন্দ্র সিংহ যাদব – বক্সিং
বীরেন্দ্র কুমার – কুস্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ