ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফর্মে থাকলে তিনি যে বিপক্ষের বোলারদের কাছে কত ভয়ঙ্কর, মঙ্গলবার (২১ এপ্রিল) ফের প্রমাণ করলেন অভিষেক শর্মা। তাঁর বিধ্বংসী ইনিংসের (৬৮ বলে অপরাজিত ১৩৫) সুবাদে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২ উইকেট হারিয়ে ২৪২ রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ।

রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে এদিন প্রথমে হায়দরাবাদকে ব্যাটিংয়ে পাঠান দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। শুরু থেকেই হাত খুলে মারতে শুরু করেন হায়দরাবাদের গোড়াপত্তনকারী দুই ব্যাটার অভিষেক শর্মা ও ট্রেভিস হেড। আর দুই ব্যাটারের হাতে বেধড়ক ঠ্যাঙানি খেয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলেন মুকেশ কুমার-নীতীশ রানারা। ২৮ বলেই ৫০ রান যোগ করেন অভিষেক-হেড। পাওয়ার প্লে শেষে হায়দরাবাদের রান দাঁড়ায় বিনা উইকেটে ৬৭। ২৫ বলেই ব্যক্তিগত অর্ধশতরান তুলে নেন অভিষেক। শেষ পর্যন্ত নবম ওভারে বল করতে এসে হেডকে (২৬ বলে ৩৭) ফিরিয়ে ৯৭ রানের পার্টনারশিপ ভাঙেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। তবে হেডকে হারালেও ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেন অভিষেক।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক ঈশান কিশনের সঙ্গে জুটি বেঁধে দলকে বড় রানের ইনিংসের দিকে নিয়ে যান। ১৩ ওভারেই দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যায় হায়দরাবাদ। ৪৭ বলেই আইপিএলে দ্বিতীয় শতরানে পৌঁছে যান অভিষেক। হাত খুলে মারতে থাকা ঈশান কিশন পঞ্চদশ ওভারে নীতীশ রানার বলে পর পর দুই ছক্কা ও একটি চার হাঁকান। পরের বলে অকারণে রান নিতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে দুটি চার ও এক ছক্কার সাহায্যে করে যান ১৩ বলে ২৫। এর পর অভিষেক ও হাইনরিখ ক্লাসেন জুটি বেঁধে ১৭তম ওভারেই দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত বিধ্বংসী মূর্তি ধারন করেন ক্লাসেন। রানের পাহাড় গড়ে হায়দরাবাদ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক