আজ শুরু এশিয়া কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান

অভিজ্ঞতার নিরিখে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও টি-টোয়েন্টিতে যে কোনও সময় অঘটন ঘটতে পারে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তার পরেই পর্দা উঠছে এশিয়া কাপের (Asia Cup)। সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে (Dubai International Stadium) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা (Sri Lanka) ও আফগানিস্তান (Afghanistan)। ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে ওই ম্যাচ। শক্তির বিচারে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও আফগানিস্তান কড়া চ্যালেঞ্জ ছুড়তে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি প্রতিযোগিতায় একবারই মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ২০১৫-১৬ সালে ওই প্রতিযোগিতায় কলকাতার ইডেনে রশিদদের ছয় উইকেটে হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা।

চলতি বছরে দ্বীপরাষ্ট্রে এশিয়া কাপের আসর বসার কথা ছিল। কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে ওই দেশ থেকে প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরশাহীতে সরানো হয়েছে। ফলে ঘরের মাটিতে খেলার যে বাড়তি সুবিধা ও দর্শক সমর্থন পাওয়ার কথা ছিল, তা থেকে বঞ্চিত হচ্ছে দাসুন শানাকারা। অভিজ্ঞতার নিরিখে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও টি-টোয়েন্টিতে যে কোনও সময় অঘটন ঘটতে পারে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চলতি বছরে টি-টোয়েন্টিতে সাফল্যের নিরিখে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে আফগানিস্তান। দাসুনরা যেখানে ১১টি ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে, সেখানে মহম্মদ নবীরা পাঁচটির মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে। আজকের ম্যাচে দুই প্রতিদ্বন্দ্বী দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে, এক নজরে দেখে নেওয়া যাক-

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা/ আসেন বান্দারা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, মাথিসা পাথিরানা, দিলশান মধুশঙ্কা।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নাবি (অধিনায়ক), সামিউল্লাহ শিনওয়ারি, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, নুর আহমেদ।

 

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ