ভান্ডারসের আগুনে বোলিং, ৩২ রানে হেরে গেলেন রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: জেফ্রি ভান্ডারসে’র আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার হয়ে গেল ভারতের ব্যাটিং অর্ডার। অধিনায়ক রোহিত শর্মা আর অক্ষর পটেল ছাড়া আর কোনও ব্যাটাররই বড় রান পেলেন না। ফলস্বরূপ দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩২ রানে হার হজম করতে হল ভারতকে। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তুলেছিলেন চারিথ আসলঙ্কারা। জবাবে ৪২.২ ওভারে ২০৮ রানে গুটিয়ে গেলেন রোহিত শর্মারা।

রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসলঙ্কা। কিন্তু প্রথম বলেই সাজঘরে ফেরেন পাথুম নিশাঙ্ক। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ৭৪ রান যোগ করেন আভিস্কা ফার্নান্ডো ও কুশল মেন্ডিস। ৪০ রান করে ফেরেন আভিস্কা। খানিকবাদে ফেরেন কুশলও (৩০)। সাদিরা সামারাবিক্রমা (১৪) জানিথ লিয়ানাগেও (১২) বড় রান পাননি। তবে অধিনায়ক চারিথ আসলঙ্কা (২৫) রান করে ফিরে যান। ষষ্ঠ উইকেটে দুনিথ ওয়েল্লালাগে ও কামিন্দু মেন্ডিস ভারতীয় বোলারদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে ৭২ রান যোগ করেন। ওয়েল্লালাগে ৩৯ এবং কামিন্দু ৪০ রানে আউট হয়ে যান। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে শ্রীলঙ্কা। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ৩০ রানে ৩টি এবং কুলদীপ যাদব ৩৩ রানে ২টি উইকেট নেন।

২৪১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল। শ্রীলঙ্কার বোলারদের পাল্টা আক্রমণে গিয়ে প্রথম উইকেটে দু’জনে ৯৭ রান যোগ করেন। ১৪তম ওভারে বল করতে এসে রোহিতকে (৬৪) ফিরিয়ে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন জেফ্রি ভান্ডারসে। তিনিই ফিরিয়ে দেন শুভমন গিলকে (৩৫)। পরের বলে শূন্য রানে ফিরে যান শিভম দুবে। প্রথম ম্যাচের মতো এদিনও ব্যাট হাতে বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হন বিরাট কোহলি। তিনি ফেরেন ১৪ রান করে। শ্রেয়স আইয়ার ফেরেন মাত্র ৭ রানে। দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি লোকেশ রাহুলও। কোনও রান না করে তিনি ফিরে যান। এর পরে অক্ষর পটেল একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন। তাঁকে যোগ্য সঙ্গত করেন ওয়াশিংটন সুন্দর। ৩৪ তম ওভারে অক্ষরকে (৪৪) ফিরিয়ে জুটি ভাঙেন লঙ্কা অধিনায়ক চারিথ। এর পরে ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি ওয়াশিংটন সুন্দরও। ব্যক্তিগত ১৫ রানে চারিথের বলে তিনি সাজঘরে ফেরেন। মহম্মদ সিরাজ ফেরেন মাত্র ৪ রান করে। ৪৩তম ওভারে আর্শদীপ সিং রান আউট হতেই ২০৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে জেফ্রি ভান্ডারসে ৩৩ রানে ৬ উইকেট নিয়েছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে