মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব ক্রিকেটে, অনিশ্চিত শ্রীলঙ্কা–আফগানিস্তান সিরিজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যে চলতে থাকা সামরিক উত্তেজনার প্রভাব এবার পড়তে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটেও। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের আসন্ন সীমিত ওভারের সিরিজ অনিশ্চয়তার মুখে পড়েছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি বিবেচনায় সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্তের দিকে এগোচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

আগামী ১৩ থেকে ২৫ মার্চ সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজ হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী, প্রথমে শারজাহতে ১৩, ১৫ ও ১৭মার্চ টি-টোয়েন্টি ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর দুবাইয়ে ২০, ২২ ও ২৫ মার্চ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা ছিল।কিন্তু সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় পুরো সিরিজই এখন অনিশ্চয়তার মুখে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের উপর বিমান হামলা চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা জবাবে ইরানের তরফে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর সামনে এসেছে। ফলে নিরাপত্তা নিয়ে বড়সড় উদ্বেগ তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বা শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আনুষ্ঠানিক ভাবে সিরিজ স্থগিতের ঘোষণা করেনি, তবে পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত আমিরাতের মাটিতে এই সিরিজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা হলেও স্বল্প সময়ে আয়োল করা কঠিন হওয়ায় অন্য দেশে সিরিজ সরানোর সম্ভাবনাও খুব কম।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তান দলের নেতৃত্বে পরিবর্তন এসেছে। রাশিদ খানের পরিবর্তে অধিনায়ক করা হয়েছে ইব্রাহিম জাদরানকে। তাঁর নেতৃত্বে এটিই প্রথম আন্তর্জাতিক সিরিজ হওয়ার কথা ছিল আফগানিস্তানের। তবে বর্তমান অস্থির পরিস্থিতির কারণে সেই পরিকল্পনাও আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার অভিযুক্ত

সংসদ ভবন অভিযানের আগে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সদস্যদের উপর লাঠিচার্জ পুলিশের

বিশ্বকাপ জিতে ছোট ভাইকে কোলে তুলে চুমুতে ভরালেন ইয়ামাল, আনন্দে সামিল মা-প্রেমিকা

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫

CJP-র ‘চলো সংসদ’ অভিযান রুখতে দিল্লিতে মোতায়েন ৫০০০-এর বেশি পুলিশ

স্পেনের হাতে ট্রফি দেওয়ার পর মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, ভাইরাল ভিডিও

উত্তরে ভারী দুর্যোগের পূর্বাভাস! কলকাতায় হবে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি

বাংলাদেশের পাসপোর্ট থেকে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের জলছবি মুছে দিল তারেক সরকার, ঠাঁই পেল জুলাই ষড়যন্ত্র

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর