ডাচদের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে বিশ্বকাপ অভিযান শেষ শ্রীলঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। তবে তার আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ওয়েনিন্দু হাসারাঙ্গার দল। এই বিশ্বকাপে দ্বিতীয় দল হিসাবে ২০০ রানের গণ্ডি পার করে শ্রীলঙ্কা। তবে জবাবে ব্যাট করতে নেমে ১১৮ রানের মধ্যেই আউট হয়ে যায় ডাচরা।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় শ্রীলঙ্কা। আউট হয়ে যান পাথুন নিশঙ্কা। এরপর কুশল মেন্ডিস ও কামিণ্ডু মেন্ডিস দলকে এগিয়ে নিয়ে যান। ২৯ বলে ৪৩ রান করে আউট হয়ে য়ান কুশল। এরপর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে নিয়ে নেন ধনঞ্জয় ডি সিলভা ও চরিত আশালঙ্কা। ধনঞ্জয় যখন আউট হন, তখন শ্রীলঙ্কার স্কোর ১২৩ রান। এরপর ২১ বলে ৪৬ রান করে আউট হয়ে যান আশালঙ্কা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান করে শ্রীলঙ্কা।

২০২ রান তাড়া করতে নেমে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে শুরু করেন মিচেল লেভিট ও ম্যাক্স ও ডাউড। ৪৫ রানের মাথায় প্রথম উইকেট পড়ে যায়। এরপরই লাগাতার উইকেট পতন শুরু হয়ে যায়। মিচেল লেভিট, বিক্রমজিৎ সিং আউট হয়ে যান। তারপর স্কট এডওয়ার্ড নেদারল্যান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে হাত লাগায়। ২৪ বলে ৩১ রান করেন আউট হয়ে যান এডওয়ার্ড। এরপর নেদারল্যান্ডসের ধারাবাহিক উইকেট পতন আটকানো যায়নি। ১১৮ রানের মধ্যে নেদারল্যান্ডসের সবকটি উইকেট পড়ে যায়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে