ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট কিনতে হুড়োহুড়ি, পদপিষ্ট চার, পুলিশের লাঠি

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী হায়দরাবাদের বিখ্যাত জিমখানা স্টেডিয়াম। ভারত-অস্ট্রেলিয়ার  একদিনের ম্যাচে টিকিট কাটার জন্য শুরু হয় হুড়োহুড়ি। পায়ের তলায় চাপা পড়েন চারজন। পরিস্থিতি একসময় হাতে বাইরে চলে যাওয়ায় বন্ধ রাখতে হয় টিকিট কাউন্টার। জনতা কাউন্টার ভাঙার চেষ্টা করলে স্টেডিয়াম কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জের হাত থেকে বাঁচতে ক্রিকেটভক্তরা রুদ্ধশ্বাসে দৌড় লাগায়। আহত চারজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর।

এখানকার রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়ার একদিনের ম্যাচ আগামী ২৫ সেপ্টেম্বর।  রাতেই অনেকে টিকিট কাটার জন্য কাউন্টারে লাইন দেন। বেলা যত গড়িয়েছে, লাইন তত লম্বা হয়েছে। অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেটা আন্দাজ করে স্টেডিয়ামে রাতেই পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে সংখ্যায় ছিল কম। দিনের প্রথম দিকে সবকিছুই ঠিকঠাক চলছিল। দেড়টা নাগাদ আচমকাই সেখানকার পরিস্থিতি ঘুরে যায়। লাইনে শুরু হয় ধাক্কা-ধাক্কি। একে অন্যের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। কয়েকজন আবার হাতাহাতিতে জড়িয়ে যায়। বেগতিক দেখে একসময় টিকিট কাউন্টার বন্ধ রাখতে হয়।  ক্রিকেটভক্তদের ক্ষোভ গিয়ে পড়ে স্টেডিয়াম কর্তৃপক্ষের ওপর। তারা কাউন্টার ভাঙচুর চেষ্টা চালায়। ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরা জনতাকে শান্ত করার চেষ্টা চালায়। তাতে  কাজ  না হওয়ায় খবর দেওয়া হয় পুলিশের সদর দফতরে। সেখান থেকে বিশাল পুলিশবাহিনী স্টেডিয়ামে পৌঁছে লাঠি উঁচিয়ে তেড়ে যায়। পুলিশকে দেখে ক্রিকেটভক্তরা তখন স্টেডিয়াম ছেড়ে পালাতে পারলে বাঁচে। 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর