দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শতরান শুভমন গিলের, দুশোর গণ্ডি টপকালো ভারত

নিজস্ব প্রতিনিধি : শুভমন গিলের শতরানের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে দুশোর গণ্ডি টপকালো ভারত। চার উইকেটে দুশোর গণ্ডি টপকালো ভারত। এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬৩ রানে এগিয়ে ভারত।

এদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় ভারত। ২৯ রানের মাথায় আউট হয়ে যান রোহিত শর্মা। এক রানের মাথাতেই আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে দ্বিশতরান করলেও ব্যক্তিগত ১৭ রানের মাথায় আউট হয়ে যান যশস্বী। দ্বিতীয় ইনিংসে বেশিক্ষণ ক্রিজে ছিলেন না ভারতের এই ওপেনার। যশস্বীর আউট হয়ে যাওয়ার পর ভারতের ইনিংসে এগিয়ে নিয়ে যান শুভমন গিল। প্রথমে শ্রেয়স আইয়ারের সঙ্গে ৮১ রানের জুটি করেন শুভমন। ১১১ রানের মাথায় আউট হয়ে যান শ্রেয়স আইয়ার। এর দশ রানের মাথাতেই ফের উইকেটের পতন হয়। প্রথম টেস্ট সুযোগ পাওয়া রজত পাতিদার এবারেও তেমন দাগ কাটতে পারেননি। মাত্র নয় রানের মাথাতেই আউট হয়ে যান পাতিদার।

এরপর অক্ষয় প্যাটেলকে সঙ্গে নিয়ে ৯০ রানের জুটি বাঁধেন শুভমন গিল। সেইসঙ্গে ভারতও পেরোয় ২০০ রানের গণ্ডি। ভারতের ২১১ রানের মাথায় আউট হয়ে যান শুভমন গিল। ১৪৭ বলে ১০৪ রান করেন গিল। এই ১০৪ রানের মধ্যে গিলের রয়েছে ১১টি চার ও দুটি ছয়। এরপর ভারতের ২২০ রানের মাথায় অক্ষয় প্যাটেলও হার্টলের বলে আউট হয়ে যান। ভারতের হাতে এখনও চার উইকেট রয়েছে। ফলে ভারতের আরও কিছুটা লিড বাড়বে বলেই মনে করা হচ্ছে।

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

দীর্ঘদিনের আইপিএল রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েলকে পিছনে ফেললেন বৈভব সূর্যবংশী

প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ