আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা সুনীল ছেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের জার্সিতে অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী।  ৪২ বছর বয়স হয়েছে তাঁর। কতদিন আর খেলবেন, এই নিয়ে চলছিল চর্চা। একাধিকবার সুনীল ছেত্রীকেও এই একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। চল্লিশ পেরিয়েও তিনি বেঙ্গালুরু এফসি এবং জাতীয় দলের প্রধান স্ট্রাইকার। থালিদ জামিল কোচ হিসেবে আসার পর সুনীলের বিকল্প খোঁজার কাজ শুরু হয়েছে। বেশ কয়েকটি ম্যাচে তিনি সুনীলকে রাখেননি। সামনেই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। তাতেও প্রাথমিক দলে রাখা হয়নি সুনীলকে। শেষ পর্যন্ত এবার এল অবসরের ঘোষণা। দেশের জার্সিতে অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী।

২০২৪ সালের জুন মাসে সুনীল ছেত্রী কলকাতায় নিজের অবসরের কথা জানিয়েছিলেন. কিন্তু তখন ফের তা^কে খেলায় আসতে বাধ্য করেছিলেন মানেলো মার্কেস। এই নিয়ে প্রচুর নিন্দাও হয়েছে। ২০২৭ সালের এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বের জন্য সুনীলকে খেলানো হলেও দল কিন্তু যোগ্যতা অর্জন করতে পারেনি। তার মধ্যেই মানেলো মার্কেস কোচিং ছাড়েন। তার জায়গায় দায়িত্বে আসেন খালিদ জামিল। কিন্তু সুনীলকে যে টুর্নামেন্টের জন্য অবসর ভেঙে আনা হয়েছিল সেই টুর্নামেন্টে দল খারাপ পারফর্ম করেছিল। তার ফলেই এবার তিনি অবসরের পথে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল জানিয়েছেন যে আমরা যদি এবারের আইএসএল জিতি তাহলে আমি হয়তো ফের দেশের জার্সিতে খেলার সুযোগ পাবো। কিন্তু আমার ৪২ বছর বয়স হয়ে গিয়েছে, তাই কাজটাও খুব একটা সহজ নয়। আমি এই মরশুমে কম করে ১৫ টা গোল করে অবসর নিতে চাই। তার কথা থেকে একরকম স্পষ্ট যে চলতি মরশুমেই সুনীল ছেত্রী সব ধরনের ফুটবল থেকে অবসর নিতে পারেন।

ইতিমধ্যেই ছেত্রী জানিয়েছেন নিজের সিদ্ধান্তের কথা কোচ খালিদ জামিলকে। সুনীল ছেত্রী অবসর ভেঙে কাম ব্যাক করেছিলেন ঠিকই, কিন্তু তা বিশেষ দাগ কাটতে পারেনি। ফেরার পর মোট ছয়টা ম্যাচ খেলেছেন, কিন্তু করেছেন একটি গোল। দেশের জার্সিতে তার গোল সংখ্যা ৯৫। দেশের হয়ে না খেললে ৯৫ টা গোলেই তার সফর শেষ হবে। সুনীল জানিয়েছেন তাঁর জীবনে কোনও আক্ষেপ নেই। শুধু একটাই বিষয়, গত আইএসএলের ফর্মের জন্য এশিয়ান কোয়ালিফায়ারে ডাকা হয়েছিল সুনীলকে। সেই কারণেই তিনি অবসর ভেঙে ছিলেন কিন্তু দল কোয়ালিফাই না করলেও যে লড়াইটা তিনি দিয়েছিলে, তাতে কোয়ালিফাই না করতে পারার কিছুটা আক্ষেপ হয়ে গিয়েছে।

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

জল্পনার অবসান, পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর জাস্টিন ট্রুডো-র

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

বক্সঅফিসে ‘অবসেশন’-এর ঝড়ে কুপোকাত বরণের ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী