সূর্যকে দেওয়া কথা রাখলেন গাভাস্কার, ভারত জিততেই কিংবদন্তি ক্রিকেটারের কীর্তি ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে। একই সঙ্গে তিনটি রেকর্ড ভরেছে নিজেদের ঝুলিতে। ৯৬ রানে কিউইদের হারানোর পর গোটা স্টেডিয়ামের দর্শক সহ খেলোয়াড়রা আনন্দে মেতে ওঠেন। সেই সময়ে ২২ গজের ময়দানে ব্যাটে বলে লড়াইয়ের পর না মন ভালোকরা মুহূর্ত বন্দি হয়েছে। ভারত জেতার পরেই অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে নাচতে দেখা যায় ভারতের কিংবদন্তি খেলোয়াড় তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কারকে। তিনি তাঁর দেওয়া কথা রেখেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।  

চলতি বছরে টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে এই কিংবদন্তি ব্যাটার ভারতীয় দল ও অধিনায়ক সূর্যকুমারকে বলেছিলেন, মেন ইন ব্লু যদি ট্রফি জেতে তাহলে তিনি নাচবেন। সেই কথাই রেখেছেন তারকা ক্রিকেটার। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরেই প্রথমে সতীর্থ ধারাভাষ্যকারদের পাশে দাঁড়িয়ে নেচে ওঠেন গাভাস্কার। তারপর তিনি ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে ময়দানে নাচ করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। গাভাসকর বলেছেন, ‘নাচই আমার কার্ডিও। অন্য সবাই কার্ডিওর ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে পারেন। কিন্তু আমার পক্ষে এই বয়সে তা সম্ভব নয়। ফলে আমি অল্প কার্ডিও করতে পারি। সেটা হল নাচ। আমাদের অধিনায়ক ও আমাদের দেশের পতাকা সবার উপরে উড়ছে দেখলে খুব আনন্দ হয়। মাঝেমধ্যে আবেগ বেরিয়ে আসে।’

নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর কিংবদন্তি ব্যাটসম্যান তাঁর উত্তেজনা ধরে রাখতে পারেননি এবং ভারতীয় দলের সঙ্গে জয় উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন। গাভাস্কার সূর্যকুমারের সঙ্গে পা মেলানোর সিদ্ধান্ত নেন এবং ভারতীয় অধিনায়ক একবারেই রাজি হন। সকলকে হাসিমুখে ময়দানে নাচতে দেখা যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর গাভাস্কার সূর্যকুমারের প্রশংসা করেন। বলেন যে সূর্যকুমার রোহিত শর্মার মতোই ছিলেন এবং ড্রেসিংরুমে এমন একজন নেতা যার দিকে সকলেই তাকায়। সূর্যকে নিয়ে বলেন, “সে এত শান্ত, ঠান্ডা মাথার, সংগঠিত অধিনায়ক, প্রায় রোহিত শর্মার মতোই। সর্বদা হাসিখুশি, তার মনোভাব এবং দৃষ্টিভঙ্গিতে সর্বদা ইতিবাচক। সে আমেরিকার বিরুদ্ধে ভারতকে একটি বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচিয়ে ৮৪ রান করে শুরু করেছিল। স্পষ্টতই তিনি নেতা এবং সবাই তার দিকেই তাকায়।”

 

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী নদীয়ার চাঁদ বাউড়ি

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার