চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেকেআরের লজ্জাজনক হারের দিনেই রেকর্ড সুনীল নারাইনের

নিজস্ব প্রতিনিধি: কলকাতা নাইট রাইডার্সের (KKR) তারকা স্পিনার সুনীল নারাইন আবারও প্রমাণ করলেন কেন তিনি IPL ইতিহাসের অন্যতম সেরা বোলার। পঞ্জাব কিংসের (PBKS)-এর বিরুদ্ধে তিনি এমন এক রেকর্ড গড়েছেন, যা আইপিএলে আগে কেউ কখনও করেনি। কী রেকর্ড জানেন? একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড!

নারাইনের ক্যারিশমা

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নারাইনের স্পিনে দিশেহারা হয় পঞ্জাব কিংস (PBKS)। মাত্র ৩ ওভারে ১৪ রান দিয়ে তুলে নেন সূর্যাংশ শেড়গে এবং মার্কো জানসেনের উইকেট। তার ও বরুণ চক্রবর্তীর দাপটেই PBKS মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। যা চলতি IPL 2025-এর তৃতীয় সর্বনিম্ন স্কোর!

নারাইনের সঙ্গে দারুণ সঙ্গত দেন হর্ষিত রানা (৩/২৫) এবং বরুণ চক্রবর্তী (২/২১)। যদিও কেকেআর মাত্র ১৬ রানে হেরে যায়, তবুও ম্যাচের তারকা ছিলেন একমাত্র নারাইন।

PBKS-এর পক্ষে দুর্দান্ত বোলিং করেন যুজবেন্দ্র চহাল। মাত্র ৪ উইকেট নিয়ে কেকেআর-কে ১১২ রানের ছোট লক্ষ্যও ছুঁতে দেননি। এই জয়ে PBKS আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন টার্গেট ডিফেন্ড করার রেকর্ডও গড়ে।

রেকর্ডের রাজা নারাইন

এই ম্যাচেই ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারাইন  PBKS-এর বিরুদ্ধে ৩৬টি উইকেট নিয়ে  ভেঙে দিয়েছেন  উমেশ যাদবের ৩৫ উইকেটের রেকর্ড। এই অনন্য কীর্তি আজ পর্যন্ত আর কেউ গড়তে পারেননি।

নারাইনের পরিসংখ্যান আরও চমৎকার। ২২ ম্যাচে ১৭.৮৮ গড়ে উইকেট, ৭.০২ ইকোনমি, এবং একটি ৫ উইকেট ইনিংস যা এসেছিল 2012 সালে, সঙ্গে একটি হ্যাটট্রিক! 2015 সালেও PBKS-এর বিরুদ্ধে ছিল ৪ উইকেটের পারফরম্যান্স।

CSK, RCB, MI—সব দলের বিরুদ্ধেই নারাইনের পরিসংখ্যান ঈর্ষণীয়। শুধু CSK-এর বিরুদ্ধেই ২৬টি উইকেট নিয়ে ভেঙেছেন হরভজন সিংয়ের রেকর্ড। তিনিই একমাত্র স্পিনার, যিনি CSK-এর বিরুদ্ধে ২৫টির বেশি উইকেট পেয়েছেন।

KKR ও নারাইন: এক অবিচ্ছেদ্য সম্পর্ক

২০১২ সাল থেকে KKR-এর সঙ্গে আছেন নারাইন। ১৮২ ম্যাচে ১৮৫ উইকেট ও ১,৬৫৯ রান, যার মধ্যে আছে তিনটি IPL ট্রফি জয় (২০১২, ২০১৪, ২০২৪)।২০২৪ সালে তিনি তৃতীয়বারের মতো IPL MVP হয়েছেন। শুধু বল নয়, ব্যাট হাতেও তার অবদান অসামান্য। PBKS-এর বিরুদ্ধেই ১৮৩.২১ স্ট্রাইক রেটে করেছেন ২৫১ রান, যার মধ্যে রয়েছে দুটি হাফসেঞ্চুরি।

নারাইন মানেই মিস্ট্রি

তার বোলিং অ্যাকশন ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে। স্কিডার, নাকলবল, ক্যারাম বল—সব মিলিয়ে তিনি যেন স্পিনের জাদুকর। ওপেনার হিসেবেও তার অবদান দলকে বাড়তি গতি দেয়। সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছছে সুনীল বন্দনায়। কেউ-কেউ লিখেছেন, “সুনীল নারাইন হলেন IPL-এর সত্যিকারের কিংবদন্তি।”

Published by:

Share Link:

More Releted News:

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ