SUPER CUP-2023 সুপার কাপে ইস্টবেঙ্গলের ফল নিয়ে চিন্তায় সমর্থকরা

Share:

নিজস্ব সংবাদদাতা :  ৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপের গ্রুপ পর্যায়ের খেলা। মূল পর্বের খেলাগুলি অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল থেকে। ইমামি ইস্টবেঙ্গল চলতি সুপার কাপে রয়েছে গ্রুপ বি-তে। তাদের প্রথম ম্যাচ ৯ এপ্রিল। প্রতিপক্ষ ওড়িশা এফসি। এই বিভাগেই তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে হায়দরাবাদ এফসি, ওড়িশা এফসি- এবং কোয়ালাফাই ৩-এর বিজয়ী দল।

 এই গ্রুপে লাল-হলুদের বাকি দলগুলির তুলনায় শক্ত প্রতিপক্ষ হচ্ছে হায়দরাবাদ এফসি। মানালো মার্কুয়েজের প্রশিক্ষণাধীন এই দলটা সব দিক থেকেই এগিয়ে রয়েছে লাল-হলুদের থেকে। বিপক্ষ দলের স্ট্রাইকার জোনে রয়েছেন ওগবেচে-র মতো খেলোয়াড়রা। যাঁরা যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এর পাশাপাশি চলতি আইএসএল-এ যথেষ্ট নজর কেড়েছেন আর এক ফুটবলার জেভিয়ার সাভিয়ারো। রয়েছেন হলিচরণ নার্জারি, আকাশ মিশ্র, নিখিল পূজারির মতো তরুণ ব্রিগেড। ডিফেন্সের নেতৃত্বে ওদেল ওনাইন্দা। গোলরক্ষক লক্ষ্মীকান্ত কুট্টিমণি। এ হেন একটা হেভিওয়েট দলের বিপক্ষে আইএসএল-এর দুটি ম্যাচেই হারতে হয়েছে ইমামি ইস্টবেঙ্গলকে। সুপার কাপেও তার অন্যথা হবে বলে মনে করছেন না ইস্টবেঙ্গল সমর্থকরা।

অপর প্রতিপক্ষ ওড়িশা এফসি-র সঙ্গে তাদের পার্থক্য খুব বেশি না থাকেলও একের পর এক ম্যাচে হারতে হারতে ইমামি ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়দের মানসিক অবস্থা এমন তলানিতে গিয়ে ঠেকেছে যেখানে কোনও ম্যাচ জয় পাওয়াটাই গোটা দলের কাছে যেন বিরাট কিছু পাওনা।

আরও জানতে পড়ুন:  সুপার কাপেও ভালো ফলের আশাবাদী হুয়ানhttps://www.live.eimuhurte.com/sports/super-cup-atk-mohunbagan/

তাই আসন্ন সুপার কাপ নিয়ে তাঁদের যে সেইরকম কোনও আগ্রহই নেই। অবশ্য না থাকাটাই স্বাভাবিক। দীর্ঘদিন ধরে ক্লাবে কোনও ট্রফি নেই। শেষ কবে ক্লাব ট্রফি জিতেছে তাও এখন ইতিহাস ঘেঁটে দেখতে হবে। তার সঙ্গে টানা একের পর এক ডার্বি ম্যাচে প্রতিপক্ষ দলের কাছে হার, লাল-হলুদ সমর্থকদের অনেকটাই ম্রিয়মান করে দিয়েছে। তাদের একটাই বক্তব্য, আগে ভালো দল গড়ুক ক্লাব, তারপর ভালো ফলের আশা করব।

কিন্তু এমনও হয়েছে বহুবার আনকোড়া দল নিয়েও সাফল্য পেয়েছে ইস্টবেঙ্গল। এবারও যদি তাই হয়! না, না, কোনও আশাই নেই বলে তাঁদের দাবি। একমাত্র ক্লিটন সিলভা, নাওরেম মহেশরা সব ম্যাচে গোল করবে এটা ভাবাটাই ভুল। ফুটবল ১১ জনের খেলা। একটা বা দুটো ম্যাচে ওঁরা ভালো খেলতে পারে, আবার দু-একটা ম্যাচে খারাপও খেলতে পারে। সুতরাং সব ম্যাচে ওঁরা দুজনেই গোল করবে, আর বাকিরা কি ঘাস ছিড়বে। লাল-হলুদ সমর্থকদের এ হেন অবস্থা যে ময়দান শেষ কবে দেখেছে তা হয়তো অনেকেরই মনে নেই।

তাই আসন্ন সুপার কাপ নিয়ে তাঁদের উচ্ছ্বাস না থাকাটাই স্বাভাবিক। ক্লাবের সমর্থকদের অধিকাংশই অবশ্য এই বিষয়ে একমত। তাঁদের মতে, আগোগোড়া খোলনলচে পাল্টাতে হবে দলের। তা না হলে সুপার কাপেও সাফল্য আসবে না লেসলি ক্লডিয়াস স্মরণীর শতাব্দী প্রাচীন লাল-হলুদ তাঁবুতে।

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ