SUPER CUP-সুপার কাপে ওড়িশাকে হারানোর আশ্বাস স্টিফেনের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপার কাপে আগামী রবিবার ইমামি ইস্টবেঙ্গল তাদের অভিযান শুরু করবে। প্রতিপক্ষ দল ওড়িশা এফসি। এই টুর্নামেন্টে তাঁর দল ভালো খেলবে বলেই আশা প্রকাশ করেছেন ইমামি ইস্টবেঙ্গলের হেডস্যার স্টিফেন কনস্ট্যান্টটাইন।

শনিবার সাংবাদিক সম্মেলনে স্টিফেন বলেন, এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমার দলের কাছে। আইএসএল-এ আমরা ভালো পারফর্ম করতে পারিনি। তাই সুপার কাপে ভালো একটা কিছু করার আশা রাখছি। দলে চোট-আঘাতের সমস্যা প্রায় নেই বললেই চলে। তবে প্রথম একাদশ এখনও ঠিক করেননি স্টিফেন। জানালেন আগামীকাল ম্যাচের আগে দলের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেই ঠিক করবো প্রথম একাদশ।

আইএসএল শেষ হওয়ার পর অনেকদিন হাতে সময় পাওয়াতে দলের অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচগুলি খেলতে পারায় সুবিধা হয়েছে বলে মন্তব্য স্টিফেনের। তারপরই সাহেব কোচ বলেন, কে কেমন ছন্দে আছে এটাও দেখে নেওয়া গেছে। ক্লিটন ও জার্ভিস প্রস্তুতি ম্যাচে গোল পাওয়াতে স্ট্রাইকিং জোন নিয়ে কিছুটা চিন্তামুক্ত সাহেব কোচ।

আরও জানতে পড়ুন: গোকুলামকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ হুয়ানhttps://www.live.eimuhurte.com/sports/super-cup-2023-mohunbagan-speach/

প্রতিপক্ষ ওড়িশা সম্বন্ধে বলতে গিয়ে স্টিফেন বলেন, শক্তিশালী দল। আইএসএল-এ খেলার সুবাদে আমরা দুজনেই দুজনকে চিনি। তার ফলে অসুবিধা হবে না।

ওড়িশাকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ স্টিফেন। বললেন, প্রতিপক্ষ কে সেটা নিয়ে ভাবার সময় এই মুহূর্তে নয়। আমার দল নিয়েই আমি ভাবছি। সবশেষে এইটুকু বলতে পারি, ওড়িশার বিরুদ্ধে সুপার কাপে আমার দলের সেরা একাদশকেই আমি রবিবার মাঠে নামবো।

উল্লেখ্য, ইমামি ইস্টবেঙ্গলে এই টুর্নামেন্টই স্টিফেনের শেষ টুর্নামেন্ট। এরপর সাহেব কোচকে চাকরি ছেড়ে দিতে হবে। কাজেই স্টিফেন চাইবেন লাল-হলুদের কোচ হিসেবে তাঁর শেষ টুর্নামেন্টাতে সাফল্য পেতে।

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ