এই মুহূর্তে

Suresh Raina: সব ধরনের ক্রিকেট থেকে আচমকা অবসর সুরেশ রায়নার

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ক্রিকেট সব ধরনের ফর্ম্যাট থেকে অবসর নিলেন সুরেশ রায়না। মঙ্গলবার টুইট করে রায়না এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সিদ্ধান্ত যে অপ্রত্যাশিত, তা নিয়ে কোনও সন্দেহ নেই। রায়না অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।

মঙ্গলবার টুইটার হ্যান্ডেলে সিদ্ধান্তের কথা ঘোষণা করতে গিয়ে রায়না লিখেছেন – এটা আমার কাছে অত্যন্ত সম্মানের যে আমার রাজ্য উত্তরপ্রদেশ ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আমায় করে দেওয়া হয়েছে। আমি আজ ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাট থেকেই অবসর গ্রহণের সিদ্ধান্ত নিলাম। আমি উত্তরপ্রদেশ ক্রীড়া সংস্থার তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে নিয়েছি। বোর্ড সচিব জয় শাহ এবং সহসভাপতি রাজীব শুক্লকে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা, চেন্নাই সুপার কিংস, রাজী শুক্লকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ চেন্নাই সুপার কিংসকে। আমার ওপর তারা যেভাবে বছরের পর বছর আস্থা রেখে এসেছেন, তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ থাকব। আইপিএলে নিয়মিত মুখ ছিলেন সুরেশ রায়না। ২০১৮ থেকে সুরেশ রায়না প্রথম শ্রেণির একটিও ক্রিকেট ম্যাচ খেলেননি। শেষ আইপিএল ২০১-য়ের অক্টোবরে।

সব ধরনের ক্রিকেট থেকে রায়না অবসর ঘোষণা করলেও রায়নাকে বিদেশি টি-টোয়েন্ট লিগে তাঁকে খেলতে দেখা যেতে পারে। সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহির টি-টোয়েন্টি লিগে খেলতেন পারেন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রায়না জানিয়েছে, তিনি রোড সেফটি সিরিজে খেলবেন।

Published by:

Share Link:

More Releted News:

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

মাত্র ৩২ বছরে অবসর নিলেন অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা, আবেগঘন পোস্টে যা লিখলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ