টি টোয়েন্টিতে শীর্ষ বাটারের সিংহাসনচ্যূত সূর্য, কে বসলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের কাছে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু সান্ত্বনা পুরস্কারের মতো আইসিসি’র টি টোয়েন্টির সেরা ব্যাটারের তালিকায় সূর্য কুমার যাদবকে হঠিয়ে উঠে এলেন অজি ওপেনার ট্র্যাভিস হেড। শুধু সূর্য কুমার যাদবই যে সেরা ব্যাটারের সিংহাসনচ্যূত হয়েছেন তাই নয়, হতশ্রী পারফরম্যান্সের জেরে ফিল সল্ট, বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানরাও এক ধাপ করে নিচে নেমেছে। তবে চলতি বিশ্বকাপেই হেডকে সরিয়ে ফের সিংহাসনে বসার সুযোগ থাকছে সূর্যের কাছে।

বুধবার আইসিসির তরফ থেকে টি টোয়েন্টির সেরা ব্যাটার, সেরা বোলার ও অলরাউন্ডারের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী, সেরা ব্যাটারের সিংহাসনচ্যূত হয়েছেন সূর্য কুমার যাদব। ভারতীয় ব্যাটারের রেটিং পয়েন্ট ৮৪২। আর সূর্যকে সরিয়ে হঠিয়ে শীর্ষস্থানে উঠে আসা ট্র্যাভিস হেডের রেটিং পয়েন্ট ৮৪৪। সেরা বোলারের সিংহাসন দখলে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ। দুই ধাপ এগিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারঙ্গা। তিন নম্বরে রয়েছেন অজি পেসার জোস হ্যাজলউড।

টি টোয়েন্টিতে অলরাউন্ডারের ক্রমতালিকায় এক ধাপ এগিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারঙ্গা। দু’য়ে আফগানিস্তানের মহম্মদ নবি এবং তিনে রয়েছেন ভারতের হার্দিক পাণ্ড্য। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা বাঁ হাতি অলরাউন্ডার সাকিব আল হাসান তিন ধাপ নিচে নেমে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর অবস্থান ছয় নম্বরে। ২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর গত ১২ বছরে তিনি কখনও পাঁচের নিচে ছিলেন না। অর্থা‍ৎ এক যুগের মধ্যে ক্রমতালিকায় তলানিতে গিয়ে ঠেকেছেন প্রাক্তন টাইগার অধিনায়ক।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে