IPL-2023-লারাকে কৃতিত্ব দিলেন নটরাজন

Share:

নিজস্ব সংবাদদাতা:  ২০২৩-এর আইপিএল-এর আসরে প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। এই ম্যাচেই সঞ্জু স্যামসনের দলের বিরুদ্ধে বল করে নজর কেড়েছেন এক ভারতীয় পেসার। তাঁর নাম টি নাটরাজন।

উল্লেখ্য, একটা সময় দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নাটরাজন। তারপর ধীরে ধীরে চোট সারিয়ে তাঁর মাঠে ফিরে আসা। সানারাইজার্স হায়দবাদের হয়ে যখন চলতি আইপিএল-এ নাটরাজন বল করতে এসে প্রথম ওভারে একেবারেই নজর কাড়তে ব্যর্থ হন। কিন্তু তবুও তাঁর ওপর ভরসা করেছিলেন দলের কোচ ব্রায়ান লারা। তাঁর ধারণা যে ভুল হয়নি তার প্রমাণ নটরাজন দিয়েছিলেন পরের ওভারগুলিতে। প্রথমে ওভারে এই বোলার দিয়েছিলেন ১৭ রান। আর পরের দু ওভারে দিলেন মাত্র ৬ রান। মোট ২৩ রান দিয়ে ঝুলিতে পুড়লেন দুটি উইকেট।

আরও জানতে পড়ুন: IPL-2023 দিল্লি ম্যাচেও জয় চাইছেন হার্দিকhttps://www.live.eimuhurte.com/sports/hardik-hope-delhi-match-win/

চোট কাটিয়ে আইপিএল-এর আসরে ফিরে এসে প্রথম বল করাটাই নটরাজনের কাছে একটা দারুণ চ্যালেঞ্জ ছিল। তবে তিনি সেই পরীক্ষায় ভালোভাবেই উত্তীর্ণ হয়েছেন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ম্যাচ প্রসঙ্গে বলতে গিয়ে নটরাজন বলেন, সঞ্জুর দল যেভাবে ব্যাট করছিল, তাতে আমাদের মনে হচ্ছিল ওঁরা হয়তো ২২৫ রান অতিক্রম করে যাবে। কিন্তু তা সম্ভব হয়নি আমাদের দলোর বোলারদের জন্য।

কার সিদ্ধান্তে আপনার দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, এই প্রশ্নের উত্তরে নটরাজন বলেন, বিপক্ষ দলে রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালের মতো বোলাররা রয়েছে, যদি প্রথমে আমরা ব্যাট করতাম তাহলে আমাদের ধারণা ছিল পিচের যা চরিত্র তাতে শুরুতে উইকেটে বাউন্স থাকবে এবার তার পুরো সুযোগটাই কাজে লাগাবে চাহাল ও অশ্বিন। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়