টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন অজি অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাঁচা-মরা’র ম্যাচে সেন্ট লুসিয়ায় মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। সোমবার রাতে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক মিচেল মার্শ। বাংলাদেশের বিরুদ্ধে যে দল খেলেছিল, সেই দল নিয়েই মাঠে নামছেন রোহিত শর্মা। উল্টোদিকে অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন ঘটেছে। দলে ফিরেছেন পেসার মিচেল স্টার্ক। ফলে ব্যাট করতে নেমে তাঁর বিষাক্ত সুইংয়ের মোকাবিলা করতে হবে ভারতীয় ব্যাটারদের।

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দুটি ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। আর দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। দুই ম্যাচে কোনও পয়েন্ট না পাওয়া বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের শেষে। শেষ চারে যেতে হলে রোহিত শর্মাদের বিরুদ্ধে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। ঠিক তেমনভাবেই অস্ট্রেলিয়াকে হারালে ছয় পয়েন্ট পেয়ে শেষ চারে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। কিন্তু অজিদের কাছে হারলে আগামিকাল মঙ্গলবার ভোরে আফগানিস্তান ও বাংলাদেশ ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে রোহিতদের। যদি আফগানিস্তান জেতে তাহলে নেট রানরেট দেখা হবে। আর বাংলাদেশ জিতলে হেসেখেলেই শেষ চারে উঠে যাবে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

তাই সেন্ট লুসিয়ায় কার্যত ‘বাঁচা-মরা’র ম্যাচে নামছে অস্ট্রেলিয়া ও ভারত। আগের ম্যাচেই অপ্রত্যাশিতভাবে আফগানদের কাছে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। ওই ম্যাচে অজিদের হয়ে খেলতে পারেননি দলের আক্রমণ ভাগের প্রধান অস্ত্র মিচেল স্টার্ক। ভারতের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচে তাঁকে ফিরিয়েছে অজি শিবির।

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

‘করবা চৌথ’-এ অনিল-সুনিতার বাড়িতে চাঁদের হাট, তৃতীয় স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানে সামিল আমিরও

২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির