এক দশক বাদে বিশ্বকাপে জিতল বাংলাদেশের মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১০ বছর অপেক্ষার অবসান। ‘খরা’ কাটিয়ে অবশেষে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের মুখ দেখল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) টি টোয়েন্টির গ্রুপ লিগের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে দিলেন নিগার সুলতানা জ্যোতিরা। উল্লেখ্য, বিশ্বকাপে ২০১৪ সালে শেষ বার জয়ের মুখ দেখেছিলেন বাংলাদেশের মেয়েরা। তার পর অধরা থেকে গিয়েছিল জয়।

এদিন সংযুক্ত আরব আমিরাতের শারজায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতান জ্যোতি। শুরুটা ভভাল হলেও মিডল অর্ডার ব্যাটারদের বড় রানের ইনিংস গড়তে পারেনি টাইগ্রেসরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। সাথী রানী ৩২ বলে ২৯ ও সুবহানা মোস্তারি ৩৮ বলে ৩৬ রান করেন। এছাড়া জ্যোতি ১৮ বলে ১৮ রান করেন। স্কটল্যান্ডের পক্ষে ক্যাথরিন ফ্রেজার নেন ৩টি উইকেট।

এত অল্প পুঁজি নিয়ে বাংলাদেশের মেয়েরা আদৌ কতটা লড়াই দিতে পারবে তা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। কিন্তু স্কটল্যান্ডের ব্যাটিং ইনিংসে বল হাতে কার্যত আগুন ঝরাতে থাকেন বাংলাদেশের মেয়েরা। জয়ের জন্য ১২০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি স্কটিশদের। দলীয় ৩১ রানে জোড়া উইকেট হারায় তারা। সাসকিয়া হরলি ১২ বলে ৮ ও অধিনায়ক ক্যাথরিন ব্রাইস ১১ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান।  এর পরে এরপর আইলসা লিস্টারকে সঙ্গে নিয়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সারাহ ব্রাইস। যদিও ফের মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ফলে চাপে পড়ে যায় স্কটল্যান্ড।  শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় স্কটিশরা। ৫২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন সারাহ। বাংলাদেশের পক্ষে রিতু মনি ২টি উইকেট নেন।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল