বাগে পেয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারল না নেদারল্যান্ডস

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখল দক্ষিণ আফ্রিকা। শনিবার দ্বিতীয় ম্যাচে দুর্বল নেদারল্যান্ডসকে হারিয়ে দিল প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছিল ডাচরা। জবাবে সাত বল বাকি থাকতেই হাতে চার উইকেট নিয়ে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। টানা দুই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষেই রইলেন প্রোটিয়ারা।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। শুরু থেকেই বল হাতে আগুন ঝরান মার্কো জানসেন ও ওট্টিনিয়েল বার্টম্যান। দুজনের বোলিংয়ের সামনে পড়ে দিশেহারা হয়ে যান নেদারল্যান্ডসের ব্যাটাররা। ৪৮ রানেই ছয় উইকেট খুঁইয়ে চরম বিপাকে পড়ে ডাচ শিবির। ষষ্ঠ উইকেটে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ভ্যান ভিক ৫৪ রান যোগ করে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দিয়ে চরম লজ্জার হাত থেকে বাঁচান। শেষ ওভারে তিন উইকেট হারায় বিশ্ব ক্রিকেটের শিক্ষানবিশ দলটি। পর পর সাজঘরে ফেরেন এঙ্গেলব্রেখট (৪০), টিম প্রিঙ্গল (০) ও লোগান বিক (২৩)। নেদারল্যান্ডসের ছয় ব্যাটসম্যানই এক অঙ্কের ঘর ডিঙোতে পারেননি। শূন্য রানে সাজঘরে ফেরেন তিন জন।

জয়ের জন্য ১০৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। স্কোর বোর্ডে ১২ রান যোগ হতে না হতেই সাজঘরে ফিরে যান প্রথম সারির চার ব্যাটসম্যান-কুইন্টন ডি’কক (০), রেজা হেনড্রিক্স (৩), অধিনায়ক আইডেন মার্করাম (০) ও  হাইনরিখ ক্লাসেন (০)। পর পর উইকেট হারানোয় হারের আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রোটিয়া শিবিরে। শেষ পর্যন্ত পঞ্চম উইকেটে জুটি বেঁধে ত্রিস্তান স্টাবস ও ডেভিড মিলার দলকে বিপর্যয়ের গর্ত থেলে টেনে তোলেন। দুজনে ৬৫ রান যোগ করেন। ১৭তম ওভারে বল করতে এসে বাস ডি লিডি জুটি ভাঙেন। ৩৭ বলে ৩৩ রান করে সাজঘরে পেরেন স্টাবস। এর পরে একা কুম্ভ হয়ে লড়াই করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মিলার। ৫১ বলে তিনটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের