টি টোয়েন্টি বিশ্বকাপে ঠাঁই হল না শুভমন গিলের, নতুন সহ অধিনায়ক কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘোষণা করা হল বহু প্রতীক্ষিত ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল। শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে বসেছিল বৈঠক। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও উপস্থিত ছিলেন।     আশঙ্কা ছিল সহ-অধিনায়কের পদে শুভমন গিলের থাকা নিয়ে। সেই আশঙ্কাই সত্যি হল। বাদ গিয়েছেন গিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর জায়গায় ভারতীয় দলের সহ-অধিনায়ক করা হয়েছে  অক্ষর প্যাটেলকে।  ইডেনে ঘাড়ে আঘাত লাগার পর ময়দানে ফিরলেও ফর্মে ফিরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরজে রানও তুলতে পারেননি। তাঁর ফর্ম নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে চর্চা চলছিলই। গিলের বাদ যাওয়ার জল্পনাই এদিন সত্যি হল।  তবে ফর্মে না থাকলেও অধিনায়ক থাকছেন সূর্যকুমার যাদবই। 

এক নজরে ভারতের প্রথম একাদশ

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ড্য, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), যশপ্রীত বুমরাহ,  অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ইশান কিষাণ,  রিঙ্কু সিং।  

প্রধান নির্বাচক অজিত আগরকরের নেতৃত্বে বিসিসিআই নির্বাচন কমিটি কেবল শুভমন গিলকে সহ-অধিনায়ক পদ থেকে সরিয়ে দেয়নি, বরং তাকে সম্পূর্ণরূপে দল থেকে বাদ দিয়েছে। উইকেট-রক্ষক ব্যাটসম্যান জিতেশ শর্মাকেও বাদ দেওয়া হয়েছে বদলে ফর্মে থাকা ঈশান কিষাণের  দলে আনা হয়েছে। সঞ্জু স্যামসনকে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। সূর্যকুমার যাদব দলের নেতৃত্ব দেবেন। রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দরে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। গিলের বাদ যাওয়া নিয়ে   অজিত আগরকবলেছেন, “আপনাদের মতামত আমার থেকে ভিন্ন হতে পারে। কখনও কখনও যখন আপনারা খেলোয়াড় নির্বাচন করেন, তখন এই কাজটি কঠিন। আমরা এখনও মনে করি সে একজন উন্নতমানের খেলোয়াড়। ফর্মের সঙ্গে উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়। কাউকে তো বাদ দিতেই হবে, এটা নয় যে তিনি খারাপ খেলোয়াড় তবে সৌভাগ্যবশত ভারতীয় ক্রিকেটে আমাদের কাছে বিকল্প আছে।” তিনি আরও বলেছেন, “শুভমন গিলের রান কম এবং তিনি গত বিশ্বকাপেও খেলতে পারেননি।” 

এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৬ সালের টি-টোয়েন্টি  বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে।

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

NDA-এর বৈঠকে যোগ দিলেন NCPI সাংসদ সুদীপ-কাকলিরা

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

দক্ষিণ কলকাতায় জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?